Collector
নেইমারকে বিশ্বকাপ দলে চায় না বেশিরভাগ ব্রাজিলিয়ানরা, নেই ট্রফি জয়ের প্রত্যাশা | Collector
নেইমারকে বিশ্বকাপ দলে চায় না বেশিরভাগ ব্রাজিলিয়ানরা, নেই ট্রফি জয়ের প্রত্যাশা
Somoy TV

নেইমারকে বিশ্বকাপ দলে চায় না বেশিরভাগ ব্রাজিলিয়ানরা, নেই ট্রফি জয়ের প্রত্যাশা

নেইমারকে বিশ্বকাপ দলে চায় না বেশিরভাগ ব্রাজিলিয়ানরা। দুই হাজারের বেশি মানুষের ওপর করা জরিপে এমন তথ্য তুলে ধরেছে ব্রাজিলের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক গবেষণা সংস্থা জেনিয়াল কুয়েস্ট। দল নিয়েও আত্মবিশ্বাস কম সেলেসাওদের। ৬৮ শতাংশ মানুষ মনে করে, এবারের বিশ্বকাপ জিততে পারবে না ব্রাজিল। ৫৪ শতাংশ ব্রাজিলিয়ানের মাঝে ২০২৬ বিশ্বকাপ নিয়ে কোনো আগ্রহই নেই।বিশ্ব ফুটবলে নেইমারের আবির্ভাবে বড় স্বপ্ন দেখা শুরু করেছিল ব্রাজিল ভক্তরা। আরাধ্যের সোনালী ট্রফিটা আবারও উঁচিয়ে ধরবে সেলেসাও— এমন প্রত্যাশার পারদ ছুঁয়েছিল আকাশ। তবে সে প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি নেইমার। ইনজুরিময় ক্যারিয়ারে এখন তার বিশ্বকাপ দলে সুযোগ পাওয়াই অনিশ্চিত। ভক্তরাও চায় না নেইমারকে। এমনই তথ্য উঠে আসলো ব্রাজিলের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক গবেষণা সংস্থা জেনিয়াল কুয়েস্ট- এর জরিপে।  আরও পড়ুন: সমর্থকদের দুয়ো নিয়ে চুয়ামেনি বললেন— ‘এখন এসব পাত্তা দেই না’ জাতীয় নির্বাচন সহ বড় ইস্যুতে এই প্রতিষ্ঠানের জরিপ বেশ সুনাম কুড়িয়েছে। ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমারকে রাখা উচিত হবে কিনা তাদের এমন প্রশ্নে, অধিকাংশ ব্রাজিলিয়ান নেতিবাচক উত্তর দিয়েছে।  ৪৭ শতাংশ ব্রাজিলিয়ান নেইমারকে চায় না বিশ্বকাপ স্কোয়াডে। ৪৫ শতাংশ অবশ্য এর বিপক্ষে। ৮ শতাংশের মাঝে এই বিষয়ে আগ্রহ নেই। ব্রাজিলের ২ হাজার ৪ জন মানুষের ওপর চালানো হয়েছে এই জরিপ। সাক্ষাৎকার নেয়া হয়েছে মুখোমুখি বসে। যেখানে অংশ নিয়েছে ১২০ টি ভিন্ন শহরের বাসিন্দা।  তবে এর থেকেও অবাক করা তথ্য উঠে এসেছে এই জরিপে। ২০২৬ বিশ্বকাপ ব্রাজিল জিততে পারবে কিনা- এমন প্রশ্নের উত্তরে নেতিবাচক ৬৮ শতাংশ মানুষ। ব্রাজিলের সাম্প্রতিক ফর্ম, স্কোয়াড আর আক্রমণভাগের দুরবস্থাই যার মূল কারণ।  আরও পড়ুন: নেইমারের হাতে বাংলাদেশের জার্সি সাম্বার দেশে ভাটা পড়ছে ফুটবলের জনপ্রিয়তা। এবারের বিশ্বকাপ নিয়ে কোনো ধরনের উত্তেজনা অনুভব করছে না জরিপে অংশগ্রহণকারীদের ৫৪ শতাংশ মানুষ। তবে আস্থা আছে কোচ কার্লো আনচেলত্তির ওপর। ৪১ শতাংশ মানুষ তার কাজে সন্তুষ্ট।  জরিপ যাই বলুক, নেইমারের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাবার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। মে মাসে চূড়ান্ত হবে দল। এর আগে পর্যবক্ষেণ করা হবে এই ফুটবলারের পারফরম্যান্স আর শারীরিক অবস্থা। মধ্যবর্তী সময়ে ক্লাবের হয়ে আরো ৯ ম্যাচ খেলার সুযোগ পাবেন নেইমার। ভাগ্য সহায় থাকলে, নিজের শেষ বিশ্বকাপ খেলার শেষ একটা সুযোগ পাবেন সান্তোসের এই খেলোয়াড়।

Go to News Site