Jagonews24
যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাব এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান মধ্যস্থতাকারী হিসেবে তেহরান সফরের সময় এই প্রস্তাব ইরানের কাছে তুলে ধরেন। তবে প্রস্তাবের বিস্তারিত বিষয় প্রকাশ করা হয়নি। ইরান এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। তবে পরিষদ বলেছে, ভবিষ্যতে আলোচনা এগোতে হলে যুক্তরাষ্ট্রকে ‘অতিরিক্ত দাবি’ পরিহার করে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবস্থান নিতে হবে। একই সঙ্গে ইরান জানিয়েছে, যুদ্ধ পুরোপুরি শেষ না হওয়া এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা হবে। এর মধ্যে জাহাজগুলোর বিস্তারিত তথ্য সংগ্রহ, ট্রানজিট সনদ প্রদান এবং শুল্ক আরোপের পরিকল্পনাও রয়েছে। পরিষদ আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে। এই অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি ফের খুলে দেওয়া হবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে। সূত্র: এপিকেএএ/
Go to News Site