Collector
সেমিতে ওঠার আনন্দের রেশ না কাটতেই পিডব্লিউ-এর কাছে হারলো ব্রাদার্স | Collector
সেমিতে ওঠার আনন্দের রেশ না কাটতেই পিডব্লিউ-এর কাছে হারলো ব্রাদার্স
Somoy TV

সেমিতে ওঠার আনন্দের রেশ না কাটতেই পিডব্লিউ-এর কাছে হারলো ব্রাদার্স

দীর্ঘ ২০ বছর পর ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠেছে ব্রাদার্স ইউনিয়ন। পহেলা বৈশাখের দিন টুর্নামেন্টের শেষ চারে খেলা নিশ্চিত করে দলটি। তবে সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই এবার লিগে হোঁচট খেলো ব্রাদার্স। শনিবার (১৮ এপ্রিল) মুন্সিগঞ্জে পিডব্লিউডি’র বিপক্ষে ২-১ গোলে হেরেছে তারা।আজকের ম্যাচে পিডব্লিউডি’র জয়ের নায়ক রাশিয়ান ফরোয়ার্ড মারাত তারেক। তার গোলেই প্রথমার্ধে এগিয়ে যায় দলটি। সমতায় ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয়ে পিছিয়ে থেকেই প্রথমার্ধের বিরতিতে যায় ব্রাদার্স ইউনিয়ন।  আরও পড়ুন: সমর্থকদের দুয়ো নিয়ে চুয়ামেনি বললেন— ‘এখন এসব পাত্তা দেই না’ দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬২ মিনিটে অধিনায়ক জামাল ভূঁইয়ার ক্রস থেকে পাকিস্তানি ফরোয়ার্ড শায়াক দোস হেডে গোল করে ম্যাচে সমতা ফেরান। তবে সেই সমতা বেশিক্ষণ টেকেনি। বক্সের ভেতরে পিডব্লিউডি’র এক ফরোয়ার্ডকে ফাউল করায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পটকিক থেকে আবারও গোল করে দলকে এগিয়ে দেন মারাত।  ১৩ পয়েন্ট নিয়ে আপাতত রেলিগেশন জোন থেকে বেরিয়ে এসেছে পিডব্লিউডি, তাদের অবস্থান ৮ নম্বরে। ছবি: বাফুফে শেষ দশ মিনিটে ব্রাদার্স ইউনিয়ন প্রতিপক্ষকে চাপে রাখলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। জামাল ভূঁইয়ার ফ্রি কিক, কর্নার ও লম্বা ক্রস থেকে একাধিক সুযোগ তৈরি হলেও তা কাজে লাগানো যায়নি। এ সময় ডাগআউটে উত্তেজনা ছড়িয়ে পড়ে, কোচ ওমর সিসে মেজাজ হারালে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। শেষ বাঁশি বাজতেই পিডব্লিউডির খেলোয়াড়রা জয় উদযাপনে মেতে ওঠেন।  আরও পড়ুন: নেইমারকে বিশ্বকাপ দলে চায় না বেশিরভাগ ব্রাজিলিয়ানরা এই ম্যাচের মধ্য দিয়ে লিগের ১৩তম রাউন্ডের খেলা শেষ হয়েছে। এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে আপাতত রেলিগেশন জোন থেকে বেরিয়ে এসেছে পিডব্লিউডি, পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন ৮ নম্বরে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের সাত নম্বরে ব্রাদার্স ইউনিয়ন। ১০ পয়েন্ট নিয়ে আরামবাগ আছে নয়ে, আর সমান পয়েন্ট নিয়ে দশ নম্বরে আছে ফকিরেরপুল ইয়ংমেন্স।

Go to News Site