Somoy TV
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, খেলাধুলার প্রসারে সারাদেশে মাঠ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে দেশের ১০টি জেলায় ১০টি ক্রীড়া পল্লী করার উদ্যোগ নেওয়া হয়েছে, যার একটি তৈরি করা হবে বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের পাশে।শনিবার (১৮ এপ্রিল) বিকেলে মোংলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন বালুর মাঠ ক্রিকেট গ্রাউন্ডে একটি ৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, আমাদের নতুন স্লোগান হলো- 'খেলা হোক পেশা, পরিবার পাক ভরসা'। আমি আশা করছি, খেলাধুলার প্রসার ঘটাতে পারলে মাদকমুক্ত মোংলা গড়তে আমাদের আর বেগ পেতে হবে না। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই।" তিনি আরও যোগ করেন, মোংলার তরুণ প্রজন্মকে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে এই ধরণের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।মরহুম হাজী কাওসার ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ফিতা কেটে খেলার সূচনা করেন প্রধান অতিথি। উদ্বোধনের আগে তিনি খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন।আরও পড়ুন: খেলাধুলার উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহায়তা চায় বাংলাদেশআয়োজক কমিটি জানিয়েছে, স্থানীয় প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ৬টি শক্তিশালী দল অংশগ্রহণ করছে। খেলা দেখার জন্য মাঠের চারপাশে নারী-পুরুষ ও শিশুদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, হাজী কাওসার ফাউন্ডেশনের পরিচালক হুমায়ন কবির, ক্রীড়াবিদ মো. খলিলুর রহমান, খেলার আয়োজক কমিটির উপদেষ্টা মো. সুমন মল্লিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Go to News Site