Somoy TV
বরিশালের বাকেরগঞ্জে একটি বিয়ে বাড়িতে সাউন্ড বক্স ভাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ পাঁচজন আহত হয়েছেন।এ ঘটনায় মামলা দায়েরের পর শনিবার (১৮ এপ্রিল) বাকেরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মো. রায়হান (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে।সংঘর্ষে আহতরা হলেন: রাজিব হোসেন (২৬), ইউসুফ খন্দকার (৪৫), মনির খন্দকার (২৩), হোসনেয়ারা বেগম (৩৫) ও হাফিজুল (৩৯)।মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার নিয়ামতি ইউনিয়নের পূর্ব কৃষ্ণনগর গ্রামে জাহাঙ্গীর খন্দকারের মেয়ের বিয়ের অনুষ্ঠান শেষে মেহমানদের বিদায় দিচ্ছিলেন পরিবারের সদস্যরা।আরও পড়ুন: বিয়েবাড়িতে উচ্চশব্দে গান বাজানো নিয়ে সংঘর্ষে, আহত ৪এ সময় সাউন্ড বক্সের অতিরিক্ত ভাড়া দাবি করা নিয়ে একই গ্রামের আব্দুর রব মৃধার ছেলে মো. রানা মৃধার সঙ্গে জাহাঙ্গীর খন্দকারের বাকবিতণ্ডা হয়। এর জেরে সন্ধ্যা ৬টার দিকে রানা মৃধা ও তামিম মৃধার নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়।হামলাকারীরা জাহাঙ্গীর খন্দকারকে মারধর শুরু করলে পরিবারের সদস্যরা বাধা দিতে আসেন। এ সময় হামলাকারীরা রামদা ও লাঠিসোটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে পাঁচজনকে জখম করেন এবং বিয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করেন।শনিবার (১৮ এপ্রিল) রাতে এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) খন্দকার কে এম সোহেল রানা জানান, ‘বিয়ে বাড়িতে হামলা ও আহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’
Go to News Site