Collector
বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে কুমার নদে ডুবে শিশুর মৃত্যু | Collector
বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে কুমার নদে ডুবে শিশুর মৃত্যু
Jagonews24

বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে কুমার নদে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুরে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে কুমার নদে ডুবে সাত বছর বয়সী তাসনিম আলম তাজ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির অদূরে কুমার নদে এ দুর্ঘটনা ঘটে। তাজ ফরিদপুর তারার মেলা মেমোরিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের পদার্থবিদ্যা বিষয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম ও রূপা আক্তার দম্পতির ছেলে। তিন ভাই বোনের মধ্যে মেঝ ছিল তাজ। তারা ফরিদপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ভাটি লক্ষ্মীপুর এলাকায় বসবাস করে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, তাসনিম আলম তাজ তার প্রতিবেশী সমবয়সী বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে বাড়ির অদূরে কুমার নদে পড়ে যায়। সাঁতার না জানায় তাজ পানিতে ডুবে যায়। এসময় অন্য শিশুরা বাড়ি এসে খবর দিলে স্থানীয়রা নদ থেকে তাজকে উদ্ধার করে। প্রথমে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফরিদপুর মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, তাজ তার বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে কুমার নদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করেও বাঁচানো যায়নি। বাদ এশা কমলাপুর মাটিয়া গোরস্তানে শিশুটির দাফন সম্পন্ন হয়। এন কে বি নয়ন/এমআইএইচএস

Go to News Site