Collector
শ্মশানের পাশে মিলল নবজাতক, দত্তক নিতে কাড়াকাড়ি | Collector
শ্মশানের পাশে মিলল নবজাতক, দত্তক নিতে কাড়াকাড়ি
Somoy TV

শ্মশানের পাশে মিলল নবজাতক, দত্তক নিতে কাড়াকাড়ি

রাঙ্গামাটিতে শ্মশানের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ছাগলখাইয়া এলাকা থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়।শনিবার (১৮ এপ্রিল) সকালে  শিশুটিকে হাসপাতালে নেয়া হলে বিষয়টি প্রকাশ্যে আসে।স্থানীয় বাসিন্দা প্রোমত কুমার দে বলেন, আমার ছেলে শ্মশান ঘাটের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুর কান্না শুনে ঝোপের পাশে থেকে ওই নবজাতককে দেখতে পায়। পরে বাসায় এসে আমাদের জানালে আমরা গিয়ে শিশুটিকে নিয়ে আসি। শনিবার উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের প্রতিনিধি এসে শিশুটিকে নিয়ে হাসপাতালে ভর্তি করিয়েছেন।এ বিষয়ে বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য থুইচিংমং মারমা বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় এক কন্যা শিশু উদ্ধার করেছেন  প্রোমত কুমার দে। শুনেছি তার ছেলে প্রথমে শিশুটিকে দেখতে পেয়েছিল। শুক্রবার শিশুটিকে তাদের বাড়িতে রাখা হয়েছিল। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের সহায়তায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। বর্তমানে শিশুটি হাসপাতালেই আছে।’আরও পড়ুন: ‘অভাবের তাড়নায়’ নবজাতক কন্যাকে নদীতে ফেলে হত্যার চেষ্টা!রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. নেজাম উদ্দিন বলেন, ‘শনিবার সকালে পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি কন্যাশিশুকে হাসপাতালে নেয়া হয়েছে। শিশুটিকে হাসপাতালে রেখেই দেখাশোনা করা হচ্ছে। সে বর্তমানে কিছুটা সুস্থ। তবে তার গায়ে পোকামাকড়ের কামড়ের চিহ্ন রয়েছে। ওই কন্যা শিশুটির বয়স আনুমানিক বয়স ৪/৫ দিন হতে পারে।’রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার  বলেন, ‘উদ্ধার করা শিশুটি আমাদের তত্ত্বাবধানে হাসপাতালে আছে। তাকে দত্তক নেয়ার জন্য প্রোমত কুমার দেসহ অনেকে আবেদন করছেন। সকালে শিশুটির বৈধ অভিভাবকের খোঁজে মাইকিং করা হবে। যদি কেউ যৌক্তিক কারণ ও প্রমাণ দিতে পারেন তবে তাদের বুঝিয়ে দেয়া হবে। অন্যথায় শিশুটি পুরোপুরি সুস্থ হওয়ার পর আইন অনুযায়ী যাচাই-বাছাই করে যোগ্য পরিবারে দত্তক দেয়া হবে।’

Go to News Site