Collector
মাগুরায় ইয়াবাসহ তিনজন আটক | Collector
মাগুরায় ইয়াবাসহ তিনজন আটক
Jagonews24

মাগুরায় ইয়াবাসহ তিনজন আটক

মাগুরায় মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরপর দুটি অভিযানে তিনজন মাদক কারবারিকে আটক করেন। শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার সময় মহম্মদপুর থানার রাজপাট সাকিনস্থ রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালিত হয়। প্রথম অভিযানে গ্রেফতার মো. আল আমীন মীর (২৮) তার থেকে ৫০ পিস। আরেকটি অভিযানে ওই একই এলাকায় ১০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি মো. হৃদয় হোসেন (২৭) মো. কামরুল মোল্যা (৪০)। অভিযানকালে সর্বমোট ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, মাগুরা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে আজ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের চৌকস টিম ৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ধারাবাহিক মাদকবিরোধী অভিযান পরিচালিত হবে। মো. মিনারুল ইসলাম জুয়েল/এমআরএম

Go to News Site