Jagonews24
নুসুক কার্ড ছাড়া মক্কা, মসজিদে হারাম এবং পবিত্র স্থানগুলোতে প্রবেশ করা যাবে না। রোববার (১৯ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়, নুসুক কার্ড হাজিদের মক্কা, মসজিদে হারাম এবং পবিত্র স্থানগুলোতে প্রবেশের পূর্বশর্ত। এটি সবসময় সঙ্গে রাখুন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও পড়ুনহজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী৮ ফ্লাইটে সৌদি গেছেন ৩ হাজার হজযাত্রী, আরও ফ্লাইটের প্রস্তুতি চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৭৮ হাজার ৫০০ জন হজে যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন। এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনাকারী এজেন্সির সংখ্যা ৬৬০টি। এরমধ্যে লিড এজেন্সি ৩০টি, বাকি ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি। সৌদি আরব যাওয়ার ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০টি, সৌদি এয়ারলাইন্সের ৭৫টি ও ফ্লাই নাস এয়ারলাইন্সের ৩০টি। আরএমএম/বিএ
Go to News Site