Collector
ডিজেল পাচারের সময় মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২ | Collector
ডিজেল পাচারের সময় মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২
Somoy TV

ডিজেল পাচারের সময় মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের মুকিম জিমাহ এলাকায় অভিযান চালিয়ে একটি ডিজেল পাচারকারী চক্রকে হাতেনাতে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।শনিবার (১৮ এপ্রিল) ভোরে বুকিত আমান ফেডারেল রিজার্ভ ইউনিটের গোয়েন্দা শাখা এবং অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়ের (কেপিডিএন) যৌথ উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ২টা ১৮ মিনিটে চালানো আকস্মিক অভিযানে দেখা যায়, একটি স্ক্যানিয়া প্রাইম মুভার ও ট্রেলার থেকে কোনো বৈধ অনুমতি ছাড়াই শিল্প কারখানার স্টোরেজ ট্যাংকে অবৈধভাবে ডিজেল স্থানান্তর করা হচ্ছিল। ১৯৬১ সালের ‘সাপ্লাই কন্ট্রোল অ্যাক্ট’ লঙ্ঘন করে পরিচালিত এই কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন ৩৬ বছর বয়সি মালয়েশীয় নাগরিক এবং অপরজন ২৪ বছর বয়সি বাংলাদেশি নাগরিক। অভিযানকারী দল ঘটনাস্থল থেকে পাচারে ব্যবহৃত লরি, ট্রেলার এবং প্রায় ১ হাজার লিটার ডিজেল জব্দ করেছে। জব্দকৃত সরঞ্জাম ও জ্বালানির বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬৭ হাজার ৫৭৮ রিঙ্গিত বলে জানা গেছে। আরও পড়ুন: জ্বালানি তেলের নতুন দাম আজ থেকে কার্যকর, কোনটির লিটার কত? অভিযান শেষে আটক ব্যক্তিদের এবং জব্দকৃত আলামত পরবর্তী তদন্তের জন্য নেগেরি সেম্বিলান কেপিডিএন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৬১ সালের সাপ্লাই কন্ট্রোল অ্যাক্টের ২১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পিএসপি কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার রোসলি বিন মো. ইউসুফ জানান, জাতীয় অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব ফেলা এ ধরনের জ্বালানি পাচার রোধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Go to News Site