Collector
সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন তিন কর্মকর্তা | Collector
সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন তিন কর্মকর্তা
Jagonews24

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন তিন কর্মকর্তা

সচিব পদমর্যাদায় এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এবং ওয়াকফ প্রশাসক পদে তিনজন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক হয়েছেন ড. মোহাম্মদ জকরিয়া। সাফিজ উদ্দিন আহমেদকে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের ওয়াকফ প্রশাসক। মো. আব্দুল্লাহ আল বাকীকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সাবেক এ আমলাদের এক বছরের জন্য নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী এ কর্মকর্তাদের অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে এসব পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। আরএমএম/বিএ

Go to News Site