Collector
ট্রাম্পকে ইরান যুদ্ধে ‘টেনে নামিয়েছেন’ নেতানিয়াহু: কমলা হ্যারিস | Collector
ট্রাম্পকে ইরান যুদ্ধে ‘টেনে নামিয়েছেন’ নেতানিয়াহু: কমলা হ্যারিস
Somoy TV

ট্রাম্পকে ইরান যুদ্ধে ‘টেনে নামিয়েছেন’ নেতানিয়াহু: কমলা হ্যারিস

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণেই ডনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে জড়িয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি বলেন, ট্রাম্প একটি যুদ্ধে জড়িয়েছেন, বেনিয়ামিন নেতানিয়াহুই তাকে এ যুদ্ধে ‘টেনে নামিয়েছেন’। এ বিষয়ে আমাদের স্পষ্ট থাকতে হবে। কমলা হ্যারিস অভিযোগ করেন, ট্রাম্প এমন একটি যুদ্ধে জড়িয়েছেন যা আমেরিকার জনগণ চায় না। এর মাধ্যমে মার্কিন সেনা সদস্যদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছেন তিনি। এর আগে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি অভিযোগ করেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার মার্কিন প্রেসিডেন্টদের ইরানে আঘাত করার জন্য চাপ দিয়েছিলেন, তবে শুধু ট্রাম্পই তাতে একমত হয়েছিলেন। আরও পড়ুন: নেতানিয়াহু বারবার মার্কিন প্রেসিডেন্টদের ইরানে হামলা চালাতে চাপ দেন, রাজি হন শুধু ট্রাম্প! গত ১০ এপ্রিল জেন সাকির ‘দ্য ব্রিফিং’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে জন কেরি বলেন, নেতানিয়াহু বারবার মার্কিন প্রশাসনকে ইরানে সামরিক হামলা চালাতে উত্সাহিত করেছিলেন, তবে আগের প্রেসিডেন্টরা তা প্রত্যাখ্যান করেন। শুধু ট্রাম্পই একমত হন। তিনি আরও বলেন, ‘ইসরাইলি প্রধানমন্ত্রী এই প্রস্তাব সরাসরি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে উপস্থাপন করেছিলেন, প্রেসিডেন্ট ওবামা অস্বীকার করেছিলেন। প্রেসিডেন্ট জো বাইডেন অস্বীকার করেছিলেন। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশও অস্বীকার করেছিলেন।’ আরও পড়ুন: ট্রাম্প ‘খুব বেশি কথা বলেন’: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাম্প এখনও কমলা হ্যারিসের মন্তব্যে জবাব দেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ইসরাইলকে ‘মহান মিত্র’ বলে উল্লেখ করেছেন। স্থানীয় সময় শনিবার রাতে দেয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘মানুষ ইসরাইলকে পছন্দ করুক বা না করুক, তারা যে আমেরিকার মহান মিত্র, তা প্রমাণ করে দেখিয়েছে। তারা সাহসী, নির্ভীক, বিশ্বস্ত এবং বিচক্ষণ। যুদ্ধের এই কঠিন সময়ে অন্য অনেকে যখন পিছু হটে নিজেদের আসল রূপ দেখিয়েছে, ইসরাইল সেখানে কঠোরভাবে লড়াই করতে জানে এবং তারা জানে কীভাবে বিজয় আনতে হয়।’

Go to News Site