Collector
ট্রাম্পকে ইরান যুদ্ধে ঠেলে দিয়েছেন নেতানিয়াহু | Collector
ট্রাম্পকে ইরান যুদ্ধে ঠেলে দিয়েছেন নেতানিয়াহু
Jagonews24

ট্রাম্পকে ইরান যুদ্ধে ঠেলে দিয়েছেন নেতানিয়াহু

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুই প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরান যুদ্ধে ঠেলে দিয়েছেন। যদিও তিনি এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। তবে তিনি বলেছেন, আমেরিকার জনগণ এই সংঘাত চায় না। কমলা হ্যারিস আরও অভিযোগ করেন যে, ট্রাম্প এই যুদ্ধ পরিস্থিতিকে ব্যবহার করছেন যৌন অপরাধী জেফরি এপস্টেইন সম্পর্কিত নথি প্রকাশ থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্য। মিশিগানে ডেমোক্র্যাট নারীদের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি আরও বলেন, তিনি আবারো প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছেন। টিটিএন

Go to News Site