Collector
টসের পাঁচ মিনিট আগেও শরিফুল জানতেন না তিনি খেলবেন | Collector
টসের পাঁচ মিনিট আগেও শরিফুল জানতেন না তিনি খেলবেন
Somoy TV

টসের পাঁচ মিনিট আগেও শরিফুল জানতেন না তিনি খেলবেন

প্রায় ১৫ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন শরিফুল ইসলাম। আর ফিরেই করলেন দুর্দান্ত বোলিং। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ২৭ রান দিয়ে নিলেন ২ উইকেট। যেকোনো বাস্তবতায় এই বোলিং ফিগারকে অসাধারণ বলতেই হবে। তবে এমন ম্যাচে মাঠে নামার আধা ঘণ্টা আগেও একাদশে থাকার কথা জানতেন না শরিফুল। দ্বিতীয় ওয়ানডের আগে রোববার (১৯ এপ্রিল) সংবাদ সম্মেলনে এসে জানালেন সেই গল্পই।নিউজিল্যান্ড-বাংলাদেশ প্রথম ওয়ানডের সেরা একাদশে ছিলেন না শরিফুল। শেষ মুহূর্তের ওয়ার্ম আপে মোস্তাফিজুর রহমান ডান হাঁটুতে চোট পাওয়ায় খেলার সুযোগ পান তিনি। হুট করে একাদশে জায়গা পাওয়ার সেই অভিজ্ঞতার কথা এবার জানালেন শরিফুল। তিনি বলেন, “যখন টস হবে, টস হওয়ার হয়তো দুই-এক সেকেন্ড আগে আমাকে বলল যে আমি খেলব। আমি ড্রেসিংরুমে রিশাদকে বললাম, রিশাদ বললো, ‘এটা রিজিক; হয়তো তোমার রিজিকে আছে।’ আমি ওইভাবে প্রিপারেশন নিয়েছি, রানআপ মেপেছি, ওয়ার্মআপ সম্পন্ন করেছি এবং খেলেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো রিজিকে রেখেছিল, তার জন্য খেলছি।” আরও পড়ুন: বিসিবির কাছে সম্মান পেয়েছেন, ডিপিএল দিয়ে মাঠে ফিরবেন বিজয়কিউইদের বিপক্ষে মাঠে নামার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০২৪ সালে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন শরিফুল। অনেক দিন পর ওয়ানডে দলে খেলার অভিজ্ঞতা নিয়ে শরিফুল জানান, ‘আলহামদুলিল্লাহ, মোটামুটি একটা বোলিং করছি, কিন্তু দিনশেষে আমরা ম্যাচটা হারছি; সেই ক্ষেত্রে তো অবশ্যই খারাপ লাগার একটা বিষয় আছে। এখন পিচের অবস্থা বা ওয়েদার কন্ডিশন যেটা বলেন, সেটা তো আমাদের হাতে নেই। যেভাবেই আমাদের দিবে, সেভাবেই খেলতে হবে।’ টিম কম্বিনেশন নিয়ে শরিফুলের মন্তব্য, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা যে ১৫ জন স্কোয়াডে আছি, সবাই প্রস্তুত থাকি ম্যাচ খেলার জন্য। এখন কোচ ঠিক করবে তারা কারা তারা। আমরা সবাই রেডি আছি। এখন এটা তো আমার হাতে কিছু করার নেই। উনারা যে টিম দিবে সেই টিম নিয়েই আমরা নামব ইনশাল্লাহ।’ আরও পড়ুন: কিউইদের ‘আনকোরা’ দলের কাছে বাংলাদেশের ২৬ রানের হার স্বভাবত মিরপুরের উইকেট একটু বোলিং ফ্রেন্ডলি হয়ে থাকে।  তবে সর্বশেষ পাকিস্তান সিরিজে স্পোর্টিং উইকেট দেখা গেছে। এবারও তেমনটাই আশা করা হলেও প্রথম ম্যাচে পিচের উইকেট প্রত্যাশার চেয়ে একটু আলাদা আচরণ করেছে বলে মন্তব্য করেন শরিফুল। তিনি বলেন, ‘আমরা যখন মিরপুরের উইকেটে খেলি অনেক সময় ভুল প্রমাণিত হই। আমরা যেরকম আশা করছিলাম হয়তো তার থেকে একটু আলাদা আচরণ করছে। ইনশাল্লাহ পরবর্তীবার এর থেকে আরও ভালো হবে।’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছেন কিউইরা।

Go to News Site