Somoy TV
‘ধুরন্ধর’-এর দুর্দান্ত সাফল্যের পর হঠাৎই রণবীর সিং ও দীপিকা পাডুকোনের সম্পর্ক নিয়ে বলিউডে ছড়িয়ে পড়ে বিচ্ছেদের গুঞ্জন। তবে সব জল্পনাকে থামিয়ে দিয়ে মেয়ে দুয়ার হাত ধরেই দিলেন এক অসাধারণ সুখবর। আবারও মা হতে চলেছেন দীপিকা।রোববার (১৯ এপ্রিল) সকালে নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সুখবরটি শেয়ার করেন এই তারকা দম্পতি। গত কয়েকদিন ধরেই দীপিকার দ্বিতীয়বার মা হওয়ার খবর ঘুরছিল বি-টাউনে। আরও পড়ুন: অস্কারের অফিশিয়াল পেজে শাহরুখ খান!অবশেষে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে সেই খবর নিশ্চিত করলেন তারা। শেয়ার করা ছবিতে দেখা যায়, ছোট্ট দুয়ার হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট, যেখানে নতুন অতিথি আসার ইঙ্গিত স্পষ্ট। দীর্ঘ ১৪ বছরের প্রেমের পর ২০১৮ সালে ইতালির লেক কোমোতে একান্ত আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর ও দীপিকা। ২০২৪ সালে তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান দুয়া। এবার সেই পরিবারেই যুক্ত হতে চলেছে আরও এক নতুন সদস্য। আরও পড়ুন: মা হচ্ছেন বলিউড অভিনেত্রী কারিশমাসোশ্যাল মিডিয়ায় পোস্টটি প্রকাশের সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। ভক্তদের পাশাপাশি বলিউডের তারকারাও শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন এই জনপ্রিয় দম্পতিকে।
Go to News Site