Somoy TV
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২৭ এপ্রিল যশোরে এবং ২ মে সিলেটে সশরীরে খালখনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে তিনি এ কথা জানান।এ সময় মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মসূচি কী এবং কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে বিশদ আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে।আসন্ন বন্যা নিয়ে মন্ত্রণালয়ের প্রস্তুতির কথা জানিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘অল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়। জলাবদ্ধতা নিরসনে সরকারের আন্তরিক চেষ্টা আছে।’আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাল খননে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রীএদিকে, নির্ধারিত সূচি অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে নিজ দফতরে বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৩টায় জাতীয় সংসদের চলতি অধিবেশনে সংসদ নেতা তারেক রহমানের যোগ দেয়ার কথা রয়েছে।এর আগে, রোববার বেলা ১২টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।
Go to News Site