Jagonews24
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার সোমবার (২০ এপ্রিল) উদ্বোধন করা হবে। রোববার (১৯ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) কাওছার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিমানবন্দরের এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা)। এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত থাকবেন। এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার হলো বিমান চলাচলের নিরাপত্তা, দক্ষতা এবং নিয়মিততা নিশ্চিত করার জন্য একটি অত্যাধুনিক কেন্দ্র। এটি রাডার, যোগাযোগ প্রযুক্তি ও স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে বিমানবন্দর ও আকাশপথে বিমানের জট এড়াতে সহায়তা করে। আরএমএম/এসএইচএস
Go to News Site