Somoy TV
রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ রকিবুল ইসলাম (৪০) ২। মোঃ রাইহান ইসলাম শাজাহান (২৫) ৩। মোঃ শরীফুল ইসলাম (৫৭) ৪। মোঃ রিয়ান ওরফে রেয়ন (২৩) ৫। মোঃ সজল ইসলাম শুভ (৩০) ৬। রায়হান (১৯) ৭। মোঃ সোহেল রানা (২৮) ৮। মোঃ মাসুদ (৩২) ৯। মোঃ নাইম হোসেন (২০) ১০। মোহাম্মদ আলী (২১) ১১। মোঃ বোরহান উদ্দিন (৩৬) ১২। রবি (২২) ১৩। মোঃ আলামিন (২৩) ১৪। মনির হোসেন (২৮) ১৫। মোঃ আরিফ (৩৫) ১৬। মোঃ জুনায়েত (২২) ১৭। মোঃ শামীম (১৯) ১৮। সবু (৩০) ১৯। মোঃ সজল ইসলাম শুভ (৩০) ২০। মোঃ সাহাদৎ হোসেন (২৬) ও ২১। মোঃ মনির হোসেন (১৯)। আরও পড়ুন: ভৈরবে ২২ মামলার আসামিসহ ৫ ছিনতাইকারী গ্রেফতার শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, রোববার (১৯ এপ্রিল) শাহজাহানপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Go to News Site