Collector
পাঞ্জাবের ওপেনারকে নিয়ে অজানা তথ্য ফাঁস করলেন প্রীতি জিনতা | Collector
পাঞ্জাবের ওপেনারকে নিয়ে অজানা তথ্য ফাঁস করলেন প্রীতি জিনতা
Somoy TV

পাঞ্জাবের ওপেনারকে নিয়ে অজানা তথ্য ফাঁস করলেন প্রীতি জিনতা

পাঞ্জাব কিংসের সহমালিক বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দলের তারকা ব্যাটার প্রভসিমরন সিংকে প্রশংসায় ভাসিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পাঞ্জাব কিংসের ওপেনারের অনুপ্রেরণামূলক যাত্রা নিয়ে পোস্ট করা হলে, সেটির প্রতিক্রিয়ায় প্রীতি অনেক অজানা কথা প্রকাশ্যে আনেন।তিনি প্রভসিমরনের আচরণ ও ব্যক্তিত্বের প্রশংসা করার পাশাপাশি জানান, প্রতি আইপিএল মৌসুমে এই ওপেনারের মা পুরো দলের জন্য খাবার রান্না করে হোটেলে নিয়ে আসেন।প্রভসিমরন ২০১৯ সাল থেকে পাঞ্জাব কিংসের স্কোয়াডে আছেন। শুরুতে তাকে ৪.৮০ কোটি রুপিতে দলে নেওয়া হয়েছিল। বর্তমানে এই উইকেটকিপার-ব্যাটার ফ্র্যাঞ্চাইজিটি থেকে প্রতি মৌসুমে ৪ কোটি রুপি পান।প্রীতি লিখেছেন, 'সে খুবই ভদ্র, শান্ত স্বভাবের এবং অসাধারণ মিষ্টি একজন ছেলে। তার মা প্রতি আইপিএলে পুরো দলের জন্য খাবার রান্না করে হোটেলে নিয়ে আসেন (সেরা কড়ি চাওয়াল ও ভর্তা, আরও অনেক কিছু)। আমি কখনও তাকে অভিযোগ করতে শুনিনি বা বেঞ্চে বসে থাকলেও দেরি করে আসতে দেখিনি। তাকে উজ্জ্বল হতে দেখা আমাকে ভীষণ আনন্দ দেয়, কারণ একজন ভালো মানুষের জয় দেখার চেয়ে বড় পুরস্কার আর কিছু নেই। দুঃখিত, আপনার লেখাটি আমার টাইমলাইনে চলে এসেছিল, তাই মন্তব্য না করে পারলাম না।' আরও পড়ুন: হেরেই চলেছে কলকাতা, গিলের ব্যাটে জয় গুজরাটেরএদিকে, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পাঞ্জাব কিংস রোববার (১৯ এপ্রিল) মুল্লানপুরে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে।এবারের আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল পাঞ্জাব কিংস পাঁচ ম্যাচে চার জয় পেয়েছে, আর কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অন্য ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দলটি শক্তিশালী ব্যাটিংয়ের সুবাদে +১.০৬৭ নেট রানরেট নিয়ে দারুণ অবস্থানে রয়েছে। You remember the auction room of 2018. Some kid from Patiala, barely old enough to vote, zero first class games to his name, suddenly worth 4.8 crore. It looked like the kind of punt that destroys franchises.7 years on, that same kid is hitting sixes like his life depends on it.… pic.twitter.com/wndnwsE5MZ— Abhishek AB (@ABsay_ek) April 17, 2026  He is also soft spoken, well behaved and extremely sweet. His mom makes food and brings it to the hotel ( Best Kadi Chawal & Bhartha among other things ) for the entire team every IPL ❤️I never heard him complain or come late when he sat on the bench. Watching him shine fills me…— Preity G Zinta (@realpreityzinta) April 17, 2026 ২০২৫ মৌসুম থেকে রান তাড়া করে শেষ ১১ ম্যাচের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে কিংস, যা তাদের আধিপত্যের প্রমাণ। সাম্প্রতিক ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও সেটি দেখা গেছে।অন্যদিকে, বর্তমানে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থাকা লখনৌ টানা দুই হারে চাপে রয়েছে। এর মধ্যে আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে অধিনায়ক ঋষভ পান্তের কনুইয়ে চোট পাওয়ায় দলটির দুশ্চিন্তা আরও বেড়েছে।

Go to News Site