Collector
জার্মান তারকার চোটে বায়ার্নের ট্রেবলের স্বপ্নে ধাক্কা, বিশ্বকাপ নিয়েও শঙ্কা | Collector
জার্মান তারকার চোটে বায়ার্নের ট্রেবলের স্বপ্নে ধাক্কা, বিশ্বকাপ নিয়েও শঙ্কা
Somoy TV

জার্মান তারকার চোটে বায়ার্নের ট্রেবলের স্বপ্নে ধাক্কা, বিশ্বকাপ নিয়েও শঙ্কা

ট্রেবল জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। ব্যাভেরিয়ান জায়ান্টদের তারকা ফরোয়ার্ড সার্জ গ্যানাব্রি ডান উরুর অ্যাডাক্টর পেশি ছিঁড়ে যাওয়ায় ২০২৫-২৬ মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেছেন। পাশাপাশি তিনি আসন্ন বিশ্বকাপও মিস করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।জার্মানি ও বায়ার্ন মিউনিখের জন্য এটি বড় দুঃসংবাদ। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যনাব্রি ডান উরুর অ্যাডাক্টরে চোট ধরা পড়েছে। যদিও চোটের মাত্রা কিংবা মাঠে ফেরার নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। তবে সাধারণত এ ধরনের চোট সারতে দুই থেকে তিন মাস সময় লাগে, তাই মৌসুমের বাকি অংশে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।উল্লেখ্য, ৩০ বছর বয়সী গ্যানাব্রি দারুণ ফর্মে ছিলেন। তিনি রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দুই লেগেই শুরুর একাদশে খেলেছেন এবং প্রথম লেগে লুইস দিয়াজের গোলেও অ্যাসিস্ট করেছিলেন।আরও পড়ুন: বর্ণবাদী আচরণের প্রতিবাদ করে উল্টো হলুদ কার্ড দেখলেন হামজাচলতি বুন্দেসলিগায় ২১ ম্যাচে ৮ গোল এবং ৭টি অ্যাসিস্ট করেছেন এই জার্মান। জার্মানি জাতীয় দলেরও নিয়মিত সদস্য তিনি। তাই শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না পারলে সেটি দলটির জন্য বড় ক্ষতি হতে পারে।অন্যদিকে, বায়ার্ন মিউনিখের ট্রেবল জয়ের স্বপ্নেও গ্যানাব্রির চোট ধাক্কা হয়ে এল। পরের ম্যাচ জিতলেই তারা বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করতে পারে। একই সঙ্গে দলটি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও উঠে গেছে। সেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।দুই দলের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল প্যারিসের পার্ক দে প্রিন্সেসে। এরপর দ্বিতীয় লেগ ৭ মে মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত হবে।

Go to News Site