Collector
বেনাপোলে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, চরম দুর্ভোগ | Collector
বেনাপোলে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, চরম দুর্ভোগ
Somoy TV

বেনাপোলে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, চরম দুর্ভোগ

বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর এলাকায় জরুরি ভিত্তিতে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে।রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বেনাপোল-যশোর মহাসড়কের বেনাপোল বাজারসংলগ্ন ‘বেনাপোল-যশোর-কলকাতা মহাসড়কে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং সর্বসাধারণের উদ্যোগে এ মানববন্ধন এবং সড়ক অবরোধ হয়।এ দিকে ব্যস্ততম মহাসড়ক প্রায় ২ ঘণ্টা অবরোধে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন পথচারীরা। বন্দর থেকে পণ্য খালাসও বন্ধ হয়ে যায়।আরও পড়ুন: শ্রমিকের ওপর হামলা: রংপুরে সড়ক অবরোধ-বিক্ষোভএ বিষয়ে বন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী জানান, বেনাপোল দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হলেও এখানে কোনো মানসম্মত আধুনিক হাসপাতাল গড়ে ওঠেনি। ফলে জরুরি চিকিৎসার অভাবে অনেক সময় রোগীদের জীবন ঝুঁকিরমুখে পড়ে। বেনাপোল বন্দরে প্রায় ৫ হাজার শ্রমিক প্রতিদিন মালামাল লোড আনলোড সম্পন্ন করে থাকেন। বন্দরে দুর্ঘটনায় গত ১০ বছরে ৪০ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন।আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে বিক্ষোভ-অবরোধতিনি বলেন, ‘বেনাপোল বন্দর থেকে সরকার প্রতিবছর প্রায় ১০ হাজার কোটি টাকার রাজস্ব আয় করে থাকে। ভারতের সঙ্গে এই বন্দর দিয়ে বছরে প্রায় ৩৩ হাজার কোটি টাকার বাণিজ্য সম্পন্ন হয়ে থাকে। প্রতিদিন এই বন্দরে প্রায় ৫ ট্রাক আমদানি ও ৩০০ ট্রাক রফতানি সম্পন্ন হয়ে থাকে। বেনাপোল বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলেও এখানে প্রয়োজনীয় নাগরিক সুবিধার ঘাটতি রয়েছে। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের কাছে স্মারকলিপি দিয়েছি, বন্দরে জরুরি একটি নতুন আধুনিকমানের হাসপাতাল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

Go to News Site