Collector
বিসিবির কাছ থেকে সম্মাননা পাচ্ছেন রুবেল | Collector
বিসিবির কাছ থেকে সম্মাননা পাচ্ছেন রুবেল
Somoy TV

বিসিবির কাছ থেকে সম্মাননা পাচ্ছেন রুবেল

আন্তর্জাতিক ক্রিকেটে অসামান্য অবদান রাখায় বিসিবির কাছ থেকে এবার সম্মাননা পাচ্ছেন রুবেল হোসেন। আগামীকাল (২০ এপ্রিল) ম্যাচের আগে এই পেসারের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হবে বলে জানিয়েছে একটি সূত্র।কয়েকদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রুবেল। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় অবসরে যাওয়ার সময় মাঠ থেকে বিদায় নিতে পারেননি তিনি। আর সে কারণেই তাকে এবার মাঠ থেকে বিদায় দেয়ার পরিকল্পনা করেছে বিসিবি।আগামীকাল বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। বিসিবির পক্ষ থেকে ম্যাচ ডেতে  রুবেলকে মাঠে উপস্থিত থাকতে বলা হয়েছে। সূত্র মতে, ম্যাচ শুরুর আগে আয়োজন করে রুবেলের হাতে সম্মাননা স্মারক তুলে দেবে বিসিবি।আরও পড়ুন: নির্বাচক হিসেবে চুক্তির মেয়াদ বাড়ছে আগারকারেরএর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত জানান রুবেল। দীর্ঘদিন সতীর্থ হিসেবে খেলায় রুবেলের ওই পোস্টের পর খোদ বিসিবি সভাপতি তামিম ইকবাল তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান৷ এবার রুবেলের বিদায়কে আরও স্মরণীয় করে রাখতে চাইছে বিসিবি।২০২১ সালে শেষবার দেশের হয়ে খেলেছেন রুবেল। এরপর ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেলেও আন্তর্জাতিক ক্রিকেটে ছিলেন না। ২০০৯ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ওয়ানডেতে ১২৯, টেস্টে ৩৬ ও টি-টোয়েন্টিতে ২৮ উইকেট নিয়েছেন। টেস্টে ও ওয়ানডেতে তার একটি করে ফাইফার রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়াতে খেলে যাওয়ার ইচ্ছা আছে বলে জানিয়েছেন রুবেল।।

Go to News Site