Collector
ফরিদপুরে মাটিবাহী লরির চাপায় প্রাণ গেল কলেজছাত্রীর | Collector
ফরিদপুরে মাটিবাহী লরির চাপায় প্রাণ গেল কলেজছাত্রীর
Somoy TV

ফরিদপুরে মাটিবাহী লরির চাপায় প্রাণ গেল কলেজছাত্রীর

ফরিদপুর শহরের বেড়িবাঁধ সড়কে ইটভাটার মাটিবাহী লরির চাপায় উপাসনা ঘোষ (২২) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন।রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে মেরিন ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক আকাশ সরকার (২৮) গুরুতর আহত হয়েছেন।নিহত উপাসনা ঘোষ শহরের ঝিলটুলি এলাকার উত্তম ঘোষের মেয়ে। তিনি ফরিদপুর সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে উপাসনা তার আত্মীয় আকাশের সঙ্গে মোটরসাইকেলে করে বেড়িবাঁধ সড়ক দিয়ে শহরের দিকে আসছিলেন। পথে মেরিন ইনস্টিটিউটের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির মাটিবাহী লরি তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে উপাসনা ও আকাশ দুজনই গুরুতর আহত হন।স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপাসনা ঘোষকে মৃত ঘোষণা করেন। আহত আকাশ বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন।আরও পড়ুন: বালুবাহী ট্রাক উঠে গেল মহাসড়কের সার্ভিস লেনে, কাজ করা অবস্থায় দুই শ্রমিক নিহতদুর্ঘটনার পর লরিটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান। তবে পুলিশ লরির চালকের সহকারীকে আটক করতে সক্ষম হয়েছে।ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, 'সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। লরির চালকের সহকারী হোসেন মোল্লাকে (১৯) আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।'

Go to News Site