Somoy TV
পাবনার সদরে তাস খেলার সময় পুলিশ আসার খবরে দৌড়ে পালিয়ে যাওয়ার একদিন পর কুদ্দুস আলী শেখ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাসিমপুর গ্রামের একটি পুকুর থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাতে বন্ধুদের সঙ্গে তাস খেলার সময় পুলিশ আসার খবর পেয়ে কুদ্দুস আলী শেখ দৌড়ে পালিয়ে নিখোঁজ ছিলেন।নিহত কুদ্দুস আলী শেখ (৫৫) পাবনা সদর উপজেলার গয়েসপুর ইউনিয়নের মাসিমপুর উত্তর পাড়ার মৃত সুরত আলী শেখের ছেলে।আরও পড়ুন: লালমনিরহাটে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুকুরে মিলল মরদেহজানা যায়, সকালে গয়েশপুর ইউনিয়নের মাসিমপুর গ্রামের একটি পুকুর পাড়ে ওই মরদহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ দিকে শনিবার (১৮ এপ্রিল) রাত থেকে নিখোঁজ ব্যক্তির স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি কুদ্দুসের বলে শনাক্ত করেন।স্থানীয়রা জানান, কুদ্দুস আলী গরু কেনাবেচার ব্যবসা করতেন। গত শনিবার বিকেলে কুদ্দুসসহ তার কয়েক বন্ধু এলাকার একটি ভুট্টাক্ষেতের ভেতর তাস খেলছিলেন। সে সময় পুলিশ আসছেন; এমন খবরে সবাই সেই আসর থেকে দৌড়ে পালিয়ে যান।আরও পড়ুন: হাসপাতালের কক্ষে পাওয়া গেল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, লাপাত্তা পরিবাররাতে কুদ্দুস আর বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন ভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। রোববার সকালে ভুট্টাক্ষেতের পাশে পুকুরপাড় থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।এ তথ্য নিশ্চিত করেছেন পাবনা সদর থানার এসআই ফাহাদ হাসান।তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ওই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Go to News Site