Collector
পাওয়া যাচ্ছে সুকুমার রায়ের ‘মধুসূদন সমালোচনার ধারা’ | Collector
পাওয়া যাচ্ছে সুকুমার রায়ের ‘মধুসূদন সমালোচনার ধারা’
Jagonews24

পাওয়া যাচ্ছে সুকুমার রায়ের ‘মধুসূদন সমালোচনার ধারা’

বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে সুকুমার রায়ের গবেষণাগ্রন্থ ‘মধুসূদন সমালোচনার ধারা’। গুরুত্বপূর্ণ বইটির প্রচ্ছদ করেছেন নাজিব তারেক। বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রে। বাংলা একাডেমি জানায়, বাংলা সাহিত্যের আধুনিকতার জনক ও নবজাগরণের অন্যতম পথিকৃৎ মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদনের সাহিত্য বিষয়ে ব্যাপক গবেষণা সত্ত্বেও তাঁর সাহিত্যসম্ভার নিয়ে বাঙালি ও অবাঙালিদের আগ্রহ কিঞ্চিৎ কমেনি বরং বেড়েছে। বোদ্ধামহলে সব সময়ই তাঁর সাহিত্যকর্ম পাঠের পাশাপাশি নানামাত্রিক গবেষণা, সমালোচনা, পর্যালোচনা ও অনুসন্ধান চলমান। মধুসূদন চর্চার গতি-প্রকৃতি এবং নিত্য চলমান সাহিত্যিক অভিযাত্রার মূল্যায়ন ধৃত হয়েছে ‘মধুসূদন সমালোচনার ধারা’ বইটিতে। এই বইয়ে লেখক মধুসূদন দত্তের সমালোচকদের জন্য সমালোচনার এক নতুন দিগন্ত তুলে ধরেছেন কৌতূহলী ও বিশ্লেষণী ভঙ্গিতে। আরও পড়ুনপাওয়া যাচ্ছে জীবনীগ্রন্থ ‘অশ্বিনীকুমার সরকার’  মধুসূদনের সৃষ্টিকর্মের বিচিত্রময় সমালোচনা তথা ব্যাখ্যা-বিশ্লেষণের যে ঐতিহ্য ও ধারা সৃষ্টি হয়েছে, তারই প্রামাণ্য সংকলন ও পর্যালোচনার লক্ষ্যে গবেষক এই বইয়ের অবতারণা করেছেন। বইটি মাইকেল মধুসূদন দত্তের উৎসুক পাঠক, গবেষক ও বিদ্বৎ সমাজের তৃষ্ণা মেটাতে অনন্য ভূমিকা রাখবে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বইটি প্রকাশিত হয়েছে। ২১৪ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ৪৪০ টাকা। এসইউ

Go to News Site