Collector
ব্যবসায়ীর বাড়িতে পাওয়া গেল ৩৭ হাজার লিটার ভোজ্যতেল | Collector
ব্যবসায়ীর বাড়িতে পাওয়া গেল ৩৭ হাজার লিটার ভোজ্যতেল
Somoy TV

ব্যবসায়ীর বাড়িতে পাওয়া গেল ৩৭ হাজার লিটার ভোজ্যতেল

মাদারীপুরে অবৈধভাবে মজুত করে ভোজ্যতেলের কৃত্রিম সংকট করার অভিযোগে এক ব্যবসায়ীর বাড়ির গোডাউনে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।রোববার বিকেলে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর-এর মাদারীপুরের সহকারি পরিচালক সুচন্দ মন্ডল।জানা যায়, ভোজ্যতেল অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট করেছে এমন খবরে র‌্যাবকে সঙ্গে নিয়ে অভিযানে নামে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ডাসার উপজেলার ধুয়াশার বাজারের বাচ্চু সরদারের বসতঘর থেকে ৩৭ হাজার সয়াবিন তেল জব্দ করা হয়। জরিমানা করা হয় ৪০ হাজার টাকা। পরে সোমবার দিনের মধ্যে জব্দকৃত সয়াবিন তেল বাজারে ছাড়ার শর্তে মুচলেকা নেয়া হয়।আরও পড়ুন: মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনের খেসারত: নদীগর্ভে সড়কের ৫০০ মিটারজাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল জানান, ভোজ্যতেলের বাজার অস্থির করতে এবং অধিক মুনাফার জন্য এসব তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। এ অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মজুতকৃত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’

Go to News Site