Collector
চক্রান্ত করে একচেটিয়া বাস ভাড়া বৃদ্ধির পাঁয়তারা চলছে: যাত্রী কল্যাণ সমিতি | Collector
চক্রান্ত করে একচেটিয়া বাস ভাড়া বৃদ্ধির পাঁয়তারা চলছে: যাত্রী কল্যাণ সমিতি
Somoy TV

চক্রান্ত করে একচেটিয়া বাস ভাড়া বৃদ্ধির পাঁয়তারা চলছে: যাত্রী কল্যাণ সমিতি

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রেক্ষিতে অযৌক্তিকহারে বাসভাড়া না বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বাস মালিক সমিতির সরকার সমর্থিত প্রভাবশালী নেতারা অতীতের ফ্যাসিস্ট সরকারের পদাঙ্ক অনুসরণ করে সরকারের সঙ্গে মিলে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি।রোববার (১৯ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, রাতের আঁধারে গুরুত্বপূর্ণ অংশীজন ও গণমাধ্যম এড়িয়ে বিআরটিএ সদর দফতরে গোপনে ভাড়া বৃদ্ধির কাজ চলছে। বর্তমান প্রেক্ষিতে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়ে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, নিকট অতীতে ৩ দফা জ্বালানি তেলের মূল্য ৩ টাকা হারে কমানোর প্রেক্ষিতে বাসভাড়া ৩ পয়সা হারে কমানো হয়েছে, ২ টাকা কমানোর প্রেক্ষিতে ২ পয়সা হারে ভাড়া কমানো হয়েছে। এবার প্রতিলিটার ডিজেলের মূল্য ১৫ টাকা বৃদ্ধির প্রেক্ষিতে বাস ভাড়া প্রতিকিলোমিটারে ১৫ পয়সা হারে বাড়াতে দেশের যাত্রী সাধারণের পক্ষ থেকে প্রস্তাব তুলে ধরছি। তিনি হুঁশিয়ার করে বলেন, আমলাতন্ত্রকে ম্যানেজ করে অতিরিক্ত ভাড়া বাড়ানো হলে সরকারের জনপ্রিয়তায় কমবে, জনরোষ তৈরি হবে। তাই বাস মালিক সমিতিকে একচেটিয়া সুবিধা দেয়ার কর্মকাণ্ড থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। আরও পড়ুন: দেশে বাড়ল জ্বালানি তেলের দাম

Go to News Site