Collector
২৮ আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হচ্ছে নতুন মৌসুম, ১ সেপ্টেম্বর মাঠে গড়াবে বিএফএল | Collector
২৮ আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হচ্ছে নতুন মৌসুম, ১ সেপ্টেম্বর মাঠে গড়াবে বিএফএল
Somoy TV

২৮ আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হচ্ছে নতুন মৌসুম, ১ সেপ্টেম্বর মাঠে গড়াবে বিএফএল

আগামী আগস্ট মাসে মাঠে গড়াবে চ্যালেঞ্জ কাপের আসর— ২৮ তারিখ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। চ্যালেঞ্জ কাপ দিয়েই শুরু হবে ২০২৬-২৭ মৌসুমের খেলা। আর ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) নতুন মৌসুম।নতুন মৌসুমের পর্দা উঠছে ঐতিহ্যবাহী চ্যালেঞ্জ কাপের মধ্য দিয়ে। এই টুর্নামেন্টে দেশের শীর্ষ ক্লাবগুলো নিজেদের শক্তি যাচাইয়ের প্রথম সুযোগ পাবে।  চ্যালেঞ্জ কাপ শেষ হওয়ার মাত্র কয়েকদিন পরই শুরু হবে দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা— বিএফএল। ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই লিগে অংশ নেবে দেশের সেরা ক্লাবগুলো। দীর্ঘ সময়ের লড়াই শেষে নির্ধারিত হবে নতুন চ্যাম্পিয়ন।  আরও পড়ুন: চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন ব্রাজিলিয়ান, বিশ্বকাপ খেলতে পারবেন তো? ২০২৬–২৭ মৌসুমকে সামনে রেখে ক’দিন আগে নতুন সূচির খসড়া প্রস্তুত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটি। আগের ধারাবাহিকতা বজায় রেখে এবারও খসড়ায় রাখা হয় স্বাধীনতা কাপ, সুপার কাপ, চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ এবং বাংলাদেশ ফুটবল লিগসহ মোট পাঁচটি প্রতিযোগিতা।  গত সপ্তাহে জানানো হয়েছিল, আগামী জুন মাস থেকেই শুরু হবে নতুন মৌসুমের দলবদল কার্যক্রম।  সূচি অনুযায়ী, ফেডারেশন কাপের ফাইনাল হবে ১৯ মে, আর লিগের পর্দা নামবে ২৩ মে। এরপর জুনের শুরুতেই দলবদল শুরু হওয়ার কথা থাকায় মাঝের অল্প সময়ের মধ্যে স্বাধীনতা কাপ আয়োজন করা প্রায় অসম্ভব।  আরও পড়ুন: মেসিকে ‘বিশ্বসেরা কোচ’ আখ্যা দিলেন ইন্টার মায়ামির নতুন কোচ তবে শেষ পর্যন্ত যদি স্বাধীনতা কাপ মাঠে না গড়ায়, তবে ২০২৫–২৬ মৌসুম শেষ হবে কেবল চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ ও লিগ— এই তিন প্রতিযোগিতা দিয়েই। এর আগে আর্থিকভাবে বড় আয়োজন হিসেবে পরিচিত সুপার কাপ ইতোমধ্যেই বাতিল হয়েছে; সেই তালিকায় যুক্ত হতে পারে স্বাধীনতা কাপও।  তবে আগামী মৌসুমকে সামনে রেখে ভিন্ন পরিকল্পনা করছে সংশ্লিষ্টরা। পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরীর মতে, নতুন মৌসুমে সব টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য রেখেই খসড়া প্রস্তুত করা হয়েছে।  চলতি ফেডারেশন কাপের নকআউট পর্বের প্রস্তুতি এগিয়ে নিয়েছে আয়োজক কমিটি। ড্রয়ের মাধ্যমে ইতোমধ্যেই নির্ধারণ করা হয়েছে ম্যাচগুলোর সময়সূচি ও ভেন্যু।

Go to News Site