Collector
পিরোজপুরে ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার, ২ বছরের কারাদণ্ড | Collector
পিরোজপুরে ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার, ২ বছরের কারাদণ্ড
Somoy TV

পিরোজপুরে ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার, ২ বছরের কারাদণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় হৃদরোগ বিশেষজ্ঞ পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসা এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৯ এপ্রিল) বিকেলে পৌর শহরের দক্ষিণ বন্দর গোডাউন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।প্রতারণার দায়ে অভিযুক্ত ওই ব্যক্তিকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি নিজেকে ‘ডা. লিয়াকত হোসেন’ পরিচয় দিয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত বিভিন্ন ক্লিনিকে হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে রোগী দেখে আসছিলেন। তবে তার সন্দেহজনক চিকিৎসা পদ্ধতি ও ভুল প্রেসক্রিপশনের কারণে স্থানীয় চিকিৎসকদের মনে সন্দেহের সৃষ্টি হয়।প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে এক প্রসূতি মাকে পরীক্ষা করে ওই ভুয়া চিকিৎসক ভুলভাবে জানান যে, তার গর্ভের সন্তান মারা গেছে। পরে ওই নারী অন্য একজন চিকিৎসকের কাছে আল্ট্রাসনোগ্রাফি করালে দেখা যায়, শিশুটি সম্পূর্ণ সুস্থ ও জীবিত রয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।পরবর্তীতে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সৌমিত্র সিনহা বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে আজ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।আরও পড়ুন: হিলিতে ভুয়া সাংবাদিক পরিচয়ে দাপট, ভ্রাম্যমাণ আদালতে জরিমানাঅভিযানের সময় ওই ব্যক্তি বারবার নিজের পরিচয় গোপন করার চেষ্টা করেন। তিনি প্রথমে ‘ডা. লিয়াকত হোসেন’, পরে ‘ডা. নুরুল ইসলাম’ এবং সর্বশেষ ‘উরিং চাং’ নামে পরিচয় দেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি কোনো জাতীয় পরিচয়পত্র বা চিকিৎসা পেশার বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হন।টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে তার প্রকৃত পরিচয়। জানা গেছে, তার আসল নাম সুবাস চন্দ্র মোহন্ত, বাড়ি বগুড়ায়। পরবর্তীতে তিনি ধর্মান্তরিত হয়ে ‘নুরুল হাসান’ নাম ধারণ করেছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা এবং বিশেষজ্ঞ সেজে প্রতারণা করার অপরাধে তাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের প্রতারণা রোধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Go to News Site