Collector
ব্রহ্মপুত্র নদে ধরা পড়ল দুই বিশাল চিতল | Collector
ব্রহ্মপুত্র নদে ধরা পড়ল দুই বিশাল চিতল
Somoy TV

ব্রহ্মপুত্র নদে ধরা পড়ল দুই বিশাল চিতল

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে ৮ কেজি ওজনের দুইটি চিতল মাছ ধরেছেন এক জেলে।রোববার (১৯ এপ্রিল) দুপুরে জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ থেকে মাছ দুটি ধরেন আবু তালেব নামের ওই জেলে।স্থানীয়রা জানান, আবু তালেব নিয়মিত ব্রহ্মপুত্র নদে জাল ফেলে, পরে ডুবে মাছ শিকার করেন। রোববারও তিনি মাছ ধরতে নদে নামেন। আজ জাল দিয়ে দুটি বড় চিতল মাছ ধরতে সক্ষম হন। এর মধ্যে একটি মাছের ওজন ৭ কেজি এবং অপরটির ওজন ৮ কেজি। পরে মাছ দুটি স্থানীয়দের কাছে প্রতি কেজি ১১০০ টাকা দরে বিক্রি করেন তিনি।জেলে আবু তালেব বলেন, `আমি নদের গভীর পানিতে জাল ফেলি, পরে অক্সিজেনের মাধ্যমে নদে ডুবে জালের ভিতর থেকে মাছ ধরি। আজ দুইটি বড় চিতল মাছ ধরেছি। পরে এলাকায় বিক্রি করে দিয়েছি।'আরও পড়ুন: কুড়িগ্রামে ১০টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৯এ বিষয়ে কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ বলেন, ‘ব্রহ্মপুত্র নদে চিতল মাছ ধরা পড়া একটি ভালো লক্ষণ। জনসচেতনতা বৃদ্ধি, মৎস্য বিধিনিষেধ বাস্তবায়ন এবং মাছের অভয়াশ্রম গড়ে তোলার কারণে মাছের বংশবৃদ্ধি হচ্ছে। আমরা আশা করি, জনসাধারণ আরও সচেতন হলে মাছের প্রজনন ক্ষমতা বাড়বে।’

Go to News Site