Somoy TV
রংপুরের সিনেমা হলে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৩৭ জনকে আটক করেছে মহানগর ডিবি পুলিশ।রোববার (১৯ এপ্রিল) বিকেলে নগরীর শাপলা সিনেমা হলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকৃতদের মধ্যে রয়েছেন হলের দুই কর্মচারী, ১৯ তরুনী ও ১৬ তরুণ। যাদের মধ্যে বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক।জানা যায়, শাপলা সিনেমা হলে দীর্ঘদিন ধরেই এমন অনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছিল হলটির কতৃপক্ষ। হলের প্রথম ও দ্বিতীয় তলায় দর্শকদের বসার ব্যবস্থা থাকলেও তৃতীয় তলয়া ছোট ছোট কামরায় চলতো অসামাজিক কার্যক্রম। যেখানে সিনেমা চলাকালীন সময় প্রতিটি রুম ভাড়া দেয়া হয় ৬০০ থেকে ৭০০ টাকার বিনিময়ে। ফলে সিনামা প্রদর্শনীর আড়ালে এসব অনৈতিক কর্মকাণ্ড চোখে পড়তো না দর্শকদের। সন্ধ্যায় এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে মহানগর ডিবি পুলিশের উপপুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) সনাতন চক্রবর্তী বলেন, দীর্ঘদিন ধরেই রংপুরের বিভিন্ন হোটেল, রিসোর্ট ও সিনামা হলে অসামাজিক কার্যক্রম বন্ধে কাজ করছে ডিবি পুলিশ। সেই ধারাবাহিকতায় আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রংপুর শাপলা সিনেমা হল থেকে ৩৭ জনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে ১৯ জন তরুণী, ১৬ তরুণ ও ২ জন হলের কর্মচারী আছেন। তবে আটককৃতরা বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।আরও পড়ুন: রংপুরে ৭২ বোতল ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার, পরে বহিষ্কারতিনি আরও বলেন, ‘সিনেমা প্রদর্শনীর আড়ালে দীর্ঘদিন ধরেই সিনেমা হলটিতে এমন অনৈতিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। আজ সাদা পোশাকে পুলিশ গেলে তাদেরও বাধা দেওয়ার চেষ্টা করে হলটির সঙ্গে সংশ্লিষ্টরা। পরে তিনতলায় গেলে আমরা ছোট ছোট রুমে এমন দৃশ্য দেখতে পাই। যেখানে সিনেমা দেখার জন্য নয় বরং অনৈতিক কাজে লিপ্ত হতে ৬০০ থেকে ৭০০ টাকায় ভাড়া নিয়েছিল এই তরুণেরা।’এসময় আটককৃতদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, আটককৃতদের বেশিরভাগই যেহেতু অপ্রাপ্তবয়স্ক। তাই তাদের বিরুদ্ধে শক্ত আইনগত ব্যবস্থা নেয়া হবে না। তবে হলের সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
Go to News Site