Collector
নৌ অবরোধ বহাল থাকলে পাকিস্তানে যাবে না ইরানের প্রতিনিধিদল | Collector
নৌ অবরোধ বহাল থাকলে পাকিস্তানে যাবে না ইরানের প্রতিনিধিদল
Somoy TV

নৌ অবরোধ বহাল থাকলে পাকিস্তানে যাবে না ইরানের প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধ বহাল থাকলে পাকিস্তানে কোনো প্রতিনিধি দল পাঠাবে না বলে জানিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।তাসনিম নিউজ জানায়, ‘ইরানি পক্ষ জোর দিয়ে বলেছে, ইরানের বিরুদ্ধে ট্রাম্প ঘোষিত নৌ অবরোধ যতক্ষণ বহাল থাকবে, ততক্ষণ কোনো আলোচনা হবে না।’ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই মুহূর্তে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলছে যা আগামী বুধবার (২২ এপ্রিল) শেষ হবে। পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল দুই দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। এরপর পাকিস্তানের ইসলামাবাদে একটি শান্তি আলোচনায় অংশ নেন উভয় দেশের প্রতিনিধিদল। তবে প্রথম দফার ওই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এরপরই ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপের ঘোষণা দেন যা গত সপ্তাহে (১৩ এপ্রিল) থেকে কার্যকর হয়। এদিকে যুদ্ধের অবসানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক আয়োজনে জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এদিকে আলোচনার আগে যুক্তরাষ্ট্রের একটি ‘অগ্রবর্তী দল’ এরই মধ্যে ইসলামাবাদে পৌঁছেছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। আরও পড়ুন: ‘নিরাপত্তা শঙ্কায়’ পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রতিবেদন মতে, বহুল প্রতীক্ষিত আলোচনার আগে বিদেশি প্রতিনিধিদলের অগ্রবর্তী দলগুলো পাকিস্তানে পৌঁছাতে শুরু করেছে বলে সূত্র জানিয়েছে। সফররত বিদেশি প্রতিনিধিদলগুলোকে আতিথেয়তা দেয়ার প্রস্তুতির অংশ হিসেবে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির কর্তৃপক্ষ রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে এবং যান চলাচলের জন্য রেড জোন বন্ধ করে দিয়েছে। আল জানিয়েছে, মার্কিন নিরাপত্তা বাহিনীর একটি দল ইসলামাবাদে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’ পোস্টে প্রতিনিধিদল পাঠানোর ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন, মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারকে পাঠাচ্ছেন তিনি। আগের দফার আলোচনার মতো এই দফায়ও মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়ার কথা ছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। তবে শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে তিনি পাকিস্তান সফরে যাচ্ছেন না বলেও জানানো হয়েছে। আরও পড়ুন: ইরান চুক্তি স্বাক্ষর না করলে পুরো দেশটা উড়িয়ে দেবো: ট্রাম্প জেডি ভ্যান্স কেন এই সফরে যাবেন না, তা ব্যাখ্যা করতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে, শুধুমাত্র নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে যাবেন না ভ্যান্স। আল জাজিরার প্রতিবেদন মতে, ট্রাম্পের দুই দূত সোমবার (২০ এপ্রিল) রাতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে এবং সম্ভবত মঙ্গলবার (২১ এপ্রিল) আলোচনা হবে। এ আলোচনার লক্ষ্য শুধু যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা করাই নয়, বরং এই আলোচনা চালিয়ে যাওয়ার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের কাঠামো চুক্তি স্থাপন করাও।

Go to News Site