Somoy TV
রংপুরে ৭২ বোতল ফেনসিডিলসহ মো. সাজেদুল ইসলাম শোয়েব (৩৭) নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার (১৮ এপ্রিল) রাতেই অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে স্বেচ্ছাসেবক দলের সব প্রকার পদ থেকে শোয়েবকে বহিষ্কার করা হয়।এর আগে মধ্যরাতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার সাজেদুল ইসলাম শোয়েব মহানগর স্বেচ্ছাসেবক দলের মাহিগঞ্জ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি মাহিগঞ্জ খাসবাগ এলাকার মৃত আমানত উল্লাহ ভূঁইয়ার ছেলে।দলীয় সূত্রে জানা যায়, শনিবার রাতেই মাহিগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম শোয়েবের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় তাকে স্বেচ্ছাসেবক দলের সব প্রকার পদ থেকে দলীয় প্যাডের মাধ্যমে বহিষ্কার করা হয়। সেই বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্য সচিব নুর হাসান সুমন।আরও পড়ুন: গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতারপুলিশ জানায়, সাজেদুল ইসলাম শোয়েবের কাছে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি দুদিন আগে এই মাদকদ্রব্য সরবরাহ করে। এই মাদক পরবর্তীতে ঢাকাগামী ট্রেনে এক ব্যক্তির কাছে হস্তান্তরের কথা ছিলো শোয়েবের। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খাসবাগ এলাকা থেকে রেলস্টেশনগামী পথে অভিযান পরিচালনা করে স্বেচ্ছাসেবক দলের নেতা সাজেদুল ইসলাম শোয়েবকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ৭২ বোতল কোডেন ফসফেটযুক্ত ফেনসিডিল, একটি মোটরসাইকেল এবং একটি ব্যাগ জব্দ করা হয়।এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, গ্রেফতার শোয়েবের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। রংপুর মেট্রোপলিটন পুলিশ মাদক নির্মূলে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
Go to News Site