Somoy TV
রংপুরে সারা দেশের মতোই বাড়ছে হাম-এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা। সংক্রামক এই রোগ প্রতিরোধে মহানগরীজুড়ে ১৪ দিনব্যাপী টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে রংপুর সিটি কর্পোরেশন।রোববার (১৯ এপ্রিল ) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন।তিনি বলেন, আগামী ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে প্রতিদিন সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা প্রদান করা হবে। অভিভাবকদের সুস্থ শিশুদের নিয়ে নিকটতম কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।জানা গেছে, মহানগরীর ২৮০টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এতে ৩৬ জন স্বাস্থ্যকর্মীর পাশাপাশি টিকাদানের পর শিশুরা অসুস্থ হলে সিভিল সার্জনের নেতৃত্বে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি। কর্মসূচির আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৭৮ হাজার ৬২৮ জন শিশুকে হাম-রুবেলা ভ্যাকসিন প্রদান করা হবে।আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে এখনও চালু হয়নি শিশুদেরসংবাদ সম্মেলনে সিটি কর্পোরেশনের প্রশাসক আরও বলেন, হাম-রুবেলা প্রতিরোধে সকল শিশুকে টিকার আওতায় আনা জরুরি। এজন্য নগরবাসীর প্রতি তিনি সহযোগিতা কামনা করেন। এ সময় সিটি কর্পোরেশনের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Go to News Site