Collector
বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে স্কুলশিক্ষক গ্রেফতার | Collector
বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে স্কুলশিক্ষক গ্রেফতার
Somoy TV

বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে স্কুলশিক্ষক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এরফানুর রহমান (৩২) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার মাইজখার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার এরফানুর রহমান উপজেলার খাড়েরা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। তিনি মাইজখার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত এরফানুর রহমান রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সেখানে থাকাকালীন এক তরুণীর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তিনি ওই তরুণীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। তরুণী এতে রাজি না হওয়ায় তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।ভুক্তভোগী ওই নারী জানান, ঘটনার পর তিনি একাধিকবার বিয়ের জন্য চাপ দিলে এরফানুর বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। এর মধ্যে গত ১০ এপ্রিল ভুক্তভোগীকে না জানিয়েই অন্যত্র বিয়ে করেন এরফানুর রহমান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই নারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।আরও পড়ুন: টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতারমোহাম্মদপুর থানায় দায়ের করা ওই মামলার পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে কসবা থানা পুলিশের সহযোগিতায় ডিএমপি’র একটি দল মাইজখার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালায়। সেখান থেকে কর্মস্থলরত অবস্থায় এরফানুরকে গ্রেফতার করা হয়।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলার ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যরা শিক্ষক এরফানুর রহমানকে গ্রেপ্তার করেছেন। এ কাজে কসবা থানা পুলিশ সর্বাত্মক সহযোগিতা করেছে। গ্রেপ্তারকৃত শিক্ষককে এরই মধ্যে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

Go to News Site