Somoy TV
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভপোর্ট শহরে বন্দুক হামলায় ৮ শিশু নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানানো হয়, নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে।পুলিশ ও স্থানীয় প্রশাসনের দেয়া তথ্যমতে, এক ব্যক্তি অতর্কিতে গুলি চালিয়ে এই শিশুদের হত্যা করেন। হত্যাকাণ্ড চালিয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করলে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের গুলিতে ওই সন্দেহভাজন হামলাকারী আহত হন এবং তাকে আটক করা হয়।আরু পড়ুন: তুরস্কে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯
Go to News Site