Collector
পদোন্নতির দাবিতে আমরণ অনশনে ববি শিক্ষক | Collector
পদোন্নতির দাবিতে আমরণ অনশনে ববি শিক্ষক
Somoy TV

পদোন্নতির দাবিতে আমরণ অনশনে ববি শিক্ষক

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন উপাচার্যের (ভিসি) কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করেছেন।রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে অনশন শুরু করেন ওই শিক্ষক। সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে রয়েছেন। জানা গেছে, অপেক্ষমাণ ৬০ শিক্ষকের পদোন্নতির দাবিতে তিনি এই অনশন শুরু করেছেন। এর আগে শিক্ষকদের বেধে দেয়া (আলটিমেটাম) সময় রোববার শেষ হয়। সোমবার (২০ এপ্র‍িল) থেকে তারা আন্দোলন কর্মসূচিতে শুরু করবেন বলে। এদিকে অনশনের খবর পেয়ে উপাচার্য মোহাম্মদ তৌফিক আলম তার কার্যালয়ের সামনে ছুটে যান এবং শিক্ষক জামাল উদ্দিনের সঙ্গে কথা বলেন। যদিও রাত সাড়ে ১১টা পর্যন্ত শিক্ষক জামাল আমরণ অনশন অব্যাহত রাখেন। শিক্ষক জামাল উদ্দিন বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই বছর ধরে শিক্ষকদের কোনো পদোন্নতি হচ্ছে না। অনেকেরই পদোন্নতির যোগ্যতা অর্জনের ছয় মাস পার হয়ে গেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়নি।আরও পড়ুন: উপাচার্যকে নিঃশর্ত ক্ষমা চাইতে বললেন ববি শিক্ষকদের একাংশএর আগে রোববার দুপুরে পদোন্নতির অপেক্ষায় থাকা শিক্ষকেরা বৈঠক করেন। বৈঠকে ক্লাস স্থগিত রাখা, উপাচার্যের কার্যালয়ে তালা দেয়ার মতো প্রস্তাব ওঠে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল কাইউম বলেন, ‘আমাদের আর আন্দোলনে যাওয়া ছাড়া উপায় নেই। কারণ ৬০ জন শিক্ষকের অধিকার ও সম্মান ক্ষুণ্ন হচ্ছে।’ এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমের মোবাইল ফোনে কল দেয়া হলে তিনি তা রিসিভ করেননি। প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬০ শিক্ষক পদোন্নতি পাওয়ার অপেক্ষায় আছেন। এর মধ্যে অধ্যাপক পদে ২৪, সহযোগী অধ্যাপক পদে ৩০ এবং সহকারী অধ্যাপক পদে ৬ জন পদোন্নতি চেয়ে আসছেন।

Go to News Site