Collector
বাসভাড়া পুনর্নির্ধারণের বৈঠক অনুষ্ঠিত, সিদ্ধান্ত সোমবার | Collector
বাসভাড়া পুনর্নির্ধারণের বৈঠক অনুষ্ঠিত, সিদ্ধান্ত সোমবার
Somoy TV

বাসভাড়া পুনর্নির্ধারণের বৈঠক অনুষ্ঠিত, সিদ্ধান্ত সোমবার

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস–মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক হয়েছে। তবে ভাড়া কত বাড়ানো হবে, এ বিষয়ে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সোমবার (১৯ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে এ বিষয়ে প্রস্তাব দেয়া হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।রোববার (১৮ এপ্রিল) রাত আটটার দিকে বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক শুরু হয়। রাত ১০টার দিকে বৈঠকটি শেষ হয়। এতে বিআরটিএর কর্মকর্তা, পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।বৈঠকের পর বিআরটিএ চেয়ারম্যান গণমাধ্যমকে জানান, ভাড়া বিষয়ে একটি খসড়া করা হয়েছে। দ্রুতই মন্ত্রণালয় থেকেই খসড়া প্রস্তাব চুড়ান্ত হয়ে নির্দিষ্ট কত ভাড়া বৃদ্ধি হবে সে বিষয়ক চুড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

Go to News Site