Somoy TV
আমার বাংলাদেশ (এবি) পার্টি, আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কমপক্ষে ৪৭ জন নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।এনসিপিতে নতুন যোগ দেয়া নেতাকর্মীদের মধ্যে উল্লেখ রয়েছেন- আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, মুখপাত্র শেহরীন সুলতানা ইরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক সভাপতি রিফাত রশীদ, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল হক সানি।আরও পড়ুন: অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে আসতে পারবে যদি অপরাধী না হয়: নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে এসব নেতাদের যোগদানের তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দলের মুখপাত্র আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।নাহিদ ইসলাম বলেন, ‘অতীতে যারা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ বা ছাত্রলীগ—যে সংগঠনই করুক না কেন, তা এনসিপির কাছে মুখ্য নয়। যারা এনসিপির আদর্শকে ধারণ করে, এনসিপির সংগঠক বা নেতাকর্মী হিসেবে কাজ করবে।’
Go to News Site