Somoy TV
রোববার (১৯ এপ্রিল) রাতে ব্রাজিলিয়ান সিরি আ'র ১২তম রাউন্ডে ভিলা বেলমিরোতে এগিয়ে গিয়েও স্বাগতিক সান্তোস ৩-২ গোলে ফ্লুমিনেন্সের কাছে হেরে গেছে। ম্যাচে সান্তোসের প্রথম গোলটি বানিয়ে দিলেও দলের হারের পর সমর্থকদের দুয়ো শুনে মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে।ঘরের মাঠে দুইবার এগিয়ে গিয়েও জয় হাতছাড়া করেছে সান্তোস। প্রথমার্ধের নবম মিনিটে নেইমারের বানিয়ে দেয়া বলে গোল করে পেইজিদের এগিয়ে দেন গ্যাব্রিয়েল বারবোসা। তবে ২৪ মিনিটে ফ্লুমিনেন্সকে সমতায় ফেরান জেফারসন সাভারিনো।দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আলভারো বারিয়ালের গোলে আবারও এগিয়ে যায় সান্তোস। কিন্তু ৩ মিনিট পরেই রদ্রিগো কাস্তিয়ো সমতায় ফেরান সফরকারীদের। এরপর ৮৬ মিনিটে জন কেনেডির গোলে জয় নিশ্চিত হয় ফ্লুমিনেন্সের।এই হারে ১২ ম্যাচের মাত্র ৩টিতে জেতা সান্তোস ১৩ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে নেমে গেছে। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তিনে ফ্লুমিনেন্স। আরও পড়ুন: রিয়ালে ‘ব্রাত্য’ এন্দরিকের জাদুতে কুপোকাত পিএসজিএদিন ম্যাচের পর আবারও বিতর্কে জড়িয়েছেন নেইমার। ম্যাচের পর মাঠ ছেড়ে ড্রেসিংরুমে যাওয়ার সময় সান্তোসের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড়কে দেখা দুই কানে আঙুল দিয়ে হাঁটতে। তিনি গ্যালারির সেই পাশ দিয়ে যাচ্ছিলেন, যেখানে সান্তোসের প্রধান সমর্থক গোষ্ঠীগুলো অবস্থান করছিল। অনেক সমর্থক ও নেইমার ভক্তরা বিষয়টিকে এমনভাবে দেখেছেন যে, দর্শকদের 'মধুর বাণী' না শোনার জন্যই তিনি এমন ইঙ্গিত করেছেন। Chegou o dia que eu tenho que explicar uma COÇADA DE ORELHA! Gente, sinceramente vocês estão pegando pesado demais e ultrapassando os limites … é triste demais ter que conviver com isso! Não tem ser humano que aguente ?♂️ pic.twitter.com/QSUeLd8l1Z— Neymar Jr (@neymarjr) April 19, 2026 কারণ, এর আগের ম্যাচে সান্তোসের কিংবদন্তি এই খেলোয়াড় এক সমর্থকের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন এবং রেকোলেতার বিপক্ষে কোপা সুদামেরিকানায় ড্র করার পর ভিলা বেলমিরোতেই দুয়ো শুনে মাঠ ছাড়েন। আরও পড়ুন: ৪ ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা জিতল বায়ার্নএই ঘটনায় বিতর্ক শুরু হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন নেইমার। তিনি জানিয়েছেন, তার কানে চুলকানি হচ্ছিল। তবে এ নিয়ে পোস্ট করা পেজের 'অ্যাডমিন'কেও তিনি গালাগাল করেছেন।সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্রাজিলিয়ান এই তারকার মেজর লিগ সকারে যোগদানের গুঞ্জন ডালপালা মেলেছে। সমর্থকদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে তার ক্লাব ছাড়াও এখন আর অসম্ভব মনে হচ্ছে না।
Go to News Site