Collector
টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ | Collector
টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
Jagonews24

টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে বাসের বেশ কয়েকজন যাত্রী। সোমবার (২০ এপ্রিল) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে আতিকুল ইসলাম (২৫) ও একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেন ছেলে কালু হোসেন মজনু মিয়া (৩০) । পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহের দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিলো। সোমবার সকালে বাসটি হামিদপুর এলাকায় পৌঁছালে ভূঞাপুর থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ট্রাকটির হেলপারকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালায়। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। এ ঘটনায় দুইজন নিহত হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে। আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে/এমএস

Go to News Site