Collector
তাপমাত্রা নিয়ে আজও আবহাওয়ার পূর্বাভাসে দুঃসংবাদ | Collector
তাপমাত্রা নিয়ে আজও আবহাওয়ার পূর্বাভাসে দুঃসংবাদ
Somoy TV

তাপমাত্রা নিয়ে আজও আবহাওয়ার পূর্বাভাসে দুঃসংবাদ

চলছে বৈশাখ মাস। এ সময়ে ভ্যাপসা গরম জনজীবন অতিষ্ট। দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি বয়ে চলেছে।সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টায়ও ঢাকার তাপমাত্রা আগের দিনের তুলনায় ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ২৮ দশমিক ৪। রোববার (১৯ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা রাজধানী ঢাকায় ছিল ৩৫ দশমিক ৫। তাপমাত্রা নিয়ে আজও দুঃসংবাদ রয়েছে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে। আরও পড়ুন: পরিবেশের ক্ষতি করে সিআরবিতে কোন প্রকল্প নয়: রেলমন্ত্রী এতে বলা হয়েছে, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় আজ দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এই অঞ্চলগুলোতে বাতাসের গতিবেগ হতে পারে ৬১ থেকে ৮০ কিলোমিটারের মধ্যে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তিন বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা আরও বাড়তে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩২ মিনিটে।

Go to News Site