Collector
আর্জেন্টিনাকে উড়িয়ে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন কলম্বিয়া | Collector
আর্জেন্টিনাকে উড়িয়ে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন কলম্বিয়া
Somoy TV

আর্জেন্টিনাকে উড়িয়ে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন কলম্বিয়া

গত ৪ বছরে ৮তি ফাইনাল হারার পর অবশেষে শিরোপার মুখ দেখল কলম্বিয়া। সেই শিরোপাও আবার এসেছে আর্জেন্টিনাকে উড়িয়ে! অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া।দুই দল আগেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছিল। টুর্নামেন্টের ফাইনালটি ছিল শ্রেষ্ঠত্ব প্রমাণের। প্যারাগুয়ের লুক শহরের কনমেবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনা অনূরধ্ব-১৭ দলকে ৪-০ গোলে উড়িয়ে শিরোপার স্বাদ পেয়েছে কলম্বিয়া অনূর্ধ্ব-১৭ দল। ম্যাচে আর্জেন্টিনার তিন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন।বিদ্যুৎ বিভ্রাটের কারণে খেলা কিছু সময় বন্ধ থাকার পর প্রথমার্ধের শেষদিকে দুর্দান্ত এক গোলে ম্যাচে কলম্বিয়ার গোল উৎসবের সূচনা করেন মিগুয়েল আগামেজ।দ্বিতীয়ার্ধে পুরোপুরি একতরফা খেলা হয়। কলম্বিয়া আধিপত্য বিস্তার করে আরও তিনটি গোল করে বড় জয় নিশ্চিত করে। গোল করেন মাতিয়াস কাইসেদো, জোসে এস্কোরসিয়া। এই অর্ধে আরেকটি গোল করে ফাইনালের আলো নিজের দিকে টেন নেন আগামেজ। আরও পড়ুন: সান্তোসের হারে দুয়ো শুনলেন নেইমার, ম্যাচশেষে জড়ালেন বিতর্কেম্যাচে আর্জেন্টিনার তিন খেলোয়াড় লাল কার্ড দেখেন। রাফ ট্যাকলের জন্য প্রথমে বহিষ্কৃত হন মাতেও মেন্দিসাবাল। এরপর ম্যাচের শেষদিকে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়ানোর কারণে সিমন এস্কোবার ও আলান আলকারাজকেও মাঠ ছাড়তে হয়। বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনা ও কলম্বিয়ার খেলোয়াড়। ছবি: এএফএফাইনালে আর্জেন্টিনাকে বড় ব্যবধানে হারানোর আগে সেমিফাইনালে ব্রাজিলকে উড়িয়ে দিয়েছিল কলম্বিয়া। সেই ম্যাচে ৩-০ গোলের জয়ে পেয়েছিল ফাইনালের টিকিট।

Go to News Site