Collector
আমার পাশে থাকবেন, সারাদেশের জন্য যেন কাজ করতে পারি: প্রধানমন্ত্রী | Collector
আমার পাশে থাকবেন, সারাদেশের জন্য যেন কাজ করতে পারি: প্রধানমন্ত্রী
Somoy TV

আমার পাশে থাকবেন, সারাদেশের জন্য যেন কাজ করতে পারি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমার পাশে থাকবেন, সারাদেশের জন্য যেন কাজ করতে পারি।সোমবার (২০ এপ্রিল) বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমার পাশে থাকবেন, সারাদেশের জন্য যেন কাজ করতে পারি। আমি আপনাদের মানুষ, আমি বগুড়ার মানুষ, কিন্তু সারাদেশের মানুষ দায়িত্ব দিয়েছে, তাদের জন্য কাজ করতে পারি।’তিনি বলেন, ‘বগুড়ার মানুষের বহুদিনের প্রত্যাশা সিটি করপোরেশনের। ২০০১ সাল থেকে কাজ শুরু করে বিএনপি। ২০০৬ পর্যন্ত সুযোগ-সুবিধাগুলো গড়ে তোলা হয়েছিল। আজ বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।’আরও পড়ুন: ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী বলেন, ‘নিজের শহর নিজেকে পরিষ্কার রাখতে হবে। প্রশাসন তাদের কাজ করবে, সিটি করপোরেশনের নাগরিকদেরও কাজ করতে হবে।’

Go to News Site