Collector
প্রথমবারের মতো পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিল আমিরাত | Collector
প্রথমবারের মতো পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিল আমিরাত
Somoy TV

প্রথমবারের মতো পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিল আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে ক্রিকেটের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক তৈরি হয়েছে। প্রথমবারের মতো একসঙ্গে পাঁচ ক্রিকেটার স্বাভাবিকীকরণ (ন্যাচারালাইজেশন) প্রক্রিয়ার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নাগরিকত্ব পেয়েছেন। বর্তমানে তারা নেপালে সফরে থাকা ইউএই'র ১৭ সদস্যের স্কোয়াডের অংশ, যেখানে দুটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ খেলবে দলটি।ফুটবল, রাগবি ও জুডোতে ২০১৮ সালে প্রেসিডেন্টের ডিক্রির মাধ্যমে খেলোয়াড়দের নাগরিকত্ব দেওয়া হলেও, ক্রিকেট দীর্ঘদিন ধরেই আমিরাতে প্রবাসীদের খেলাধুলা হিসেবে পরিচিত ছিল। সাধারণত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, টানা তিন বছর বসবাসের শর্ত পূরণ করেই তারা দেশের হয়ে খেলতে পারতেন। এবার পাঁচ ক্রিকেটার নাগরিকত্ব ও পাসপোর্ট পাওয়ায় সরাসরি দেশের প্রতিনিধি হিসেবে খেলতে পারবেন।নাগরিকত্ব পাওয়া এই পাঁচ ক্রিকেটার হলেন–খুজাইমা তানভীর, অজয় কুমার, অক্ষদীপ নাথ, হরপ্রীত ভাটিয়া এবং আদীব উসমানি। আরও পড়ুন: বিসিবির সম্মাননা পেলেন রুবেলঅজয় কুমার দ্য ন্যাশনালকে বলেন, 'আমি যেদিন প্রথম ইউএই'তে এসেছি, সেদিন থেকেই আন্তর্জাতিক পর্যায়ে এই দেশের প্রতিনিধিত্ব করা ছিল আমার স্বপ্ন। এখন সেই সুযোগ পেয়েছি। এর জন্য ইউএই, কোচিং স্টাফ এবং সবার প্রতি কৃতজ্ঞ। ঘরোয়া ও ক্লাব ক্রিকেট খেলে অনেক সহায়তা পেয়েছি। তারা আমাদের খুব ভালোভাবে দেখভাল করেছে। পুরো যাত্রায় ম্যানেজমেন্ট দারুণ সহায়তা দিয়েছে। বোর্ড ও ক্রিকেট সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ। এই দেশের হয়ে ভালো করার জন্য আমি ভীষণ রোমাঞ্চিত।'খুজাইমা তানভীরও সুযোগটি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, 'নিজ দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া যেকোনো খেলোয়াড়ের জন্য অবিশ্বাস্য অনুভূতি। দেশ যখন আপনার ওপর ভরসা করে এবং সুযোগ দেয়, তখন আপনি নিজেকে ভাগ্যবান মনে করেন। গত তিন বছর ধরে আমি ইউএই'র ঘরোয়া ক্রিকেট খেলছি এবং গত দুই মৌসুমে আইএলটি২০ ও আবুধাবি টি১০ খেলেছি। খেলেছি।''আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা দারুণ ছিল। এখন ইউএই'র হয়ে খেলার সুযোগ পেয়েছি। আমাকে সমর্থন দেওয়ার জন্য এমিরেটস ক্রিকেট বোর্ডের প্রতি আমি খুবই কৃতজ্ঞ,'–তিনি যোগ করেন।

Go to News Site