Somoy TV
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।সোমবার (২০ এপ্রিল) বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, জনগণের কাছ থেকে ডিমান্ড এসেছে, তখনই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। মূলত জনগণের দাবির পরিপ্রেক্ষিতে। জ্বালানি তেল ও গ্যাস সংকটে কেউ যেন সিন্ডিকেট করতে না পারে, সেটি সরকার নিশ্চিত করবে বলেও জানান তিনি। আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা সরকারকে উদ্দেশ্যে করে রিজভী বলেন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী কীভাবে গুম হয়েছে, এ কাজে যারা জড়িত ছিলেন তারা তো দেশেই আছেন। তাদেরকে রিমান্ডে নিয়ে আসেন। গুম হওয়া ব্যক্তিদের হদিস বের করুন, খুঁজে বের করুন। তিনি আরও বলেন, সুসময় অনেকটাই ফিরে এসেছে। তবে সুসময় আনতে হবে জনগণের জন্য, তখনই তা প্রকৃত সুসময় হবে। আইনের শাসন নিশ্চিত করতে হবে। গুম অধ্যাদেশ বাতিল হয়েছে-এরমধ্যে অনেক ফাঁকফোঁকর আছে। সেগুলো সংশোধন করে আরও ভাল আইন করা হবে, যেন গুমের মত নিষ্ঠুর পন্থা আর কেউ অবলম্বন না করে। সরকারকে সেই ব্যবস্থা নিতে হবে। ব্যাপারটি খোলাসা করতে হবে। জনগণ তাই চায় ক্ষমতায় আসার পর অঙ্গীকার পূরণে মুহূর্তমাত্র দেরি হয়নি সরকারের। যে আইন করবে সরকার তা হবে মানবতার পক্ষে বলেও অভিমত দেন রুহুল কবীর রিজভী। এদিকে রোববার (১৯ এপ্রিল) এলপি গ্যাস আমদানির জাহাজভাড়া ও ডিজেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে মাসের মাঝখানেই ভোক্তাপর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তারও আগে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়িয়েছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মূল্য সমন্বয়ের কথা জানানো হয়।
Go to News Site