Collector
হজ পালনের আগে সঠিক প্রশিক্ষণ অপরিহার্য: মাওলানা নেছারুদ্দিন | Collector
হজ পালনের আগে সঠিক প্রশিক্ষণ অপরিহার্য: মাওলানা নেছারুদ্দিন
Somoy TV

হজ পালনের আগে সঠিক প্রশিক্ষণ অপরিহার্য: মাওলানা নেছারুদ্দিন

রাজধানীর শ্যামলীতে হজে গমনেচ্ছুদের নিয়ে আয়োজিত এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেছেন, হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত সঠিকভাবে পালনের জন্য পূর্বপ্রস্তুতি ও সঠিক জ্ঞান থাকা একান্ত জরুরি।শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯:৩০ মিনিটে এম. এস. এয়ার সার্ভিসের (হজ লাইসেন্স নং-০৯২২) উদ্যোগে  শ্যামলী আদাবরস্থ গ্র্যান্ড প্রিন্স থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্টে এই ‘হজ প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এম. এস. এয়ার সার্ভিসের প্রোপ্রাইটর মাওলানা মোহাম্মদ নেছারুদ্দিন বিন কাশেম।  তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, হজ যেমন সামর্থ্যবানদের জন্য ফরজ, তেমনি হজের সঠিক নিয়মাবলি শেখার জন্য প্রশিক্ষণ গ্রহণ করাও ফরজ। তিনি সতর্ক করে বলেন, হজের বিধানগুলো সঠিকভাবে না শিখলে পবিত্র ভূমিতে গিয়ে আমল আদায় করতে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। তাই নির্ভুলভাবে হজ পালনের লক্ষ্যে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বিশেষ আলোচক হিসেবে মাওলানা রবিউল্লাহ আনসারী হজে যাওয়ার আগে মানসিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন,  হজ কেবল একটি শারীরিক সফর নয়, এটি একটি আত্মিক সফর। তাই বিমানে ওঠার আগেই ভেতর থেকে মানসিক প্রস্তুতি নিতে হবে। ধৈর্য্য, সহনশীলতা এবং আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা করার মানসিকতা না থাকলে হজের কঠিন পথ পাড়ি দেওয়া কষ্টকর হয়ে পড়বে। নিজের নফসকে আগে থেকেই প্রস্তুত করতে হবে যেন পবিত্র ভূমিতে গিয়ে সব মনোযোগ কেবল ইবাদতেই থাকে। কর্মশালায় দেশবরেণ্য আলেম ও আলোচকবৃন্দ উপস্থিত থেকে হজের আধ্যাত্মিক ও ব্যবহারিক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত আলোচকদের মধ্যে ছিলেন ড. সালাহউদ্দিন আশরাফী, মাওলানা রবিউল্লাহ আনসারী, মাওলানা শফিউদ্দিন আজাদী এবং মুফতী বদিউল আলম। বক্তারা হজের সফরের আদব ও হজের প্রতিটি রুকন সঠিকভাবে আদায়ের পদ্ধতি প্রদর্শন করেন। অনুষ্ঠানে হজে গমনেচ্ছু মোট ৬৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কর্মশালার শেষ পর্যায়ে হজযাত্রীদের নিরাপদ সফর ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শরীফ মোহাম্মদ আবু হানিফ।

Go to News Site