Somoy TV
সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। বৈশ্বিক এ প্রতিযোগিতায় ‘‘আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন’’ বিভাগে বিজয়ী হয়েছেন বাংলাদেশের জয় সাহা। আর জুবায়ের আহমেদ অর্ণব ঢাকার পরিবর্তনশীল দৃশ্যপট নিয়ে তার ছবির সিরিজের জন্য ‘‘স্টুডেন্ট ফটোগ্রাফার অফ দ্য ইয়ার’’ হিসেবে ভূষিত হয়েছেন।শুক্রবার (১৭ এপ্রিল) সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, জয় সাহা বাংলাদেশের হাওর অঞ্চলের লোকজ স্থাপত্যের ওপর তার ছবির সিরিজ ‘‘হোমস অফ হাওর’’ (Homes of Haor)-এর জন্য ‘আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন’ বিভাগে বিজয়ী হয়েছেন। ছবি: জুবায়ের আহমেদ অর্ণব/সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ছবিতে তিনি বাংলাদেশের হাওর অঞ্চলের স্থাপত্যশৈলীকে তুলে ধরেছেন, যেখানে ঘরবাড়িগুলো উঁচু মাটির ঢিবির ওপর তৈরি করা হয়— যা বর্ষাকালে একেকটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়। ছবি: জয় সাহা/সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসঅপরদিকে জুবায়ের আহমেদ অর্ণব ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন। তার ছবি সিরিজ ‘‘দ্য প্লেস হোয়্যার আই ইউজড টু প্লে’’ (The Place Where I Used to Play) ঢাকার গ্রিন মডেল টাউনকে চিত্রায়িত করেছে, যেখানে নগরায়নের ফলে স্থানীয় প্রাকৃতিক দৃশ্যপট বদলে যাচ্ছে। ছবি: জয় সাহা/সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসসামগ্রিকভাবে ‘‘ফটোগ্রাফার অফ দ্য ইয়ার’’ খেতাব জিতেছেন মেক্সিকান শিল্পী সিতলালি ফাবিয়ান। ‘‘বিলহা, স্টোরিজ অফ মাই সিস্টার্স’’ (Bilha, “Stories of My Sisters”) সিরিজের জন্য এই পুরস্কার জেতেন। ফাবিয়ানের এই প্রকল্পটি ওক্সাকার আদিবাসী নারীদের জীবনকে কেন্দ্র করে তৈরি, যেখানে তিনি পোর্ট্রেট এবং ডিজিটাল ইলাস্ট্রেশনের সংমিশ্রণে পরিচয়, অভিবাসন এবং সম্প্রদায়ের গল্পগুলো ফুটিয়ে তুলেছেন। ছবি : সিতলালি ফাবিয়ান/সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসপুরস্কার হিসেবে তিনি ২৫,০০০ ডলার পাচ্ছেন। এছাড়া সনির ইমেজিং সরঞ্জাম এবং আগামী বছরের প্রদর্শনীতে এককভাবে কাজ প্রদর্শনের সুযোগ পাবেন।আয়োজকরা জানিয়েছেন, এ বছর ২০০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ৪,৩০,০০০-এর বেশি ছবি জমা পড়েছে।সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রদর্শনী লন্ডনের সমারসেট হাউসে ১৭ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত চলবে। এখানে ৩০০টিরও বেশি প্রিন্ট এবং ডিজিটাল ডিসপ্লেতে শত শত ছবি প্রদর্শনের পাশাপাশি জোয়েল মেয়ারোভিটজের একটি বিশেষ উপস্থাপনাও থাকবে।
Go to News Site