Collector
চীন সফরে মির্জা ফখরুল ইসলাম | Collector
চীন সফরে মির্জা ফখরুল ইসলাম
Somoy TV

চীন সফরে মির্জা ফখরুল ইসলাম

চীন সরকারের আমন্ত্রণে চীন সফরে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (১৯ এপ্রিল) রাত ১০টা ১৫ মিনিটে চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহকারী একান্ত সচিব ইউনুস আলী। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনে নিযুক্ত বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম সেখানে মির্জা ফখরুল ইসলামকে স্বাগত জানান।চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে সম্প্রতি বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশটি সফরে গেছে। প্রতিনিধিদলের প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেইজিং গিয়ে তাদের সঙ্গে যুক্ত হবেন। আরও পড়ুন: দেশের টেকসই উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য: মির্জা ফখরুলবেইজিংয়ে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে প্রতিনিধি দলটি।

Go to News Site