Somoy TV
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ সোমবার অথবা আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে ইরানের কার্গো জাহাজ জব্দের ঘটনার জেরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনাকে কেন্দ্র করে রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পাকিস্তান। গত ১১ এপ্রিল ইসলামাবাদের সেরেনা হোটেলে বৈঠকে অংশ নিয়েছেল যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরি। একই হোটেলে আজকের বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবে অতিথিদের হোটেলে ছাড়তে বলা হয়েছে। বিদেশি প্রতিনিধিদলের আগমনকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোও বন্ধ করে দিয়েছে স্থানীয় পুলিশ। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে আবার পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে তারা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন বলে জানিয়েছেন ট্রাম্প। আরও পড়ুন: মার্কিন সামরিক জাহাজে পাল্টা ড্রোন হামলার দাবি ইরানের তবে দ্বিতীয় দফার আলোচনায় ইরান অংশ নিবে কিনা, সেটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি তেহরান। সোমবার মার্কিন নৌ বাহিনীর হাতে ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের ঘটনার পর ইসলামাবাদের বৈঠকে ইরানের অংশগ্রহণের বিষয়টি আরও অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে কর্মকর্তারা আলোচনায় অংশ নেবেন না। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি রোববার ইরানি সূত্রের বরাত দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনায় অংশ নেয়ার কোনো পরিকল্পনা ইরানের নেই। আরও পড়ুন: ইরানি জাহাজ জব্দের ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র এদিকে জাহাজ জব্দের ঘটনাকে ‘সশস্ত্র জলদস্যুতা’ ও ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বর্ণনা করে পাল্টা জবাব দেয়ার হুমকি দিয়েছে তেহরান। এরইমধ্যে সোমবার (২০ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনী একটি ইরানি পতাকাবাহী কন্টেইনার জাহাজ জব্দ করার পর মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি আগামী বুধবার শেষ হওয়ার কথা। এরই মধ্যে কোনো সমঝোতা না হলে ইরানের অবকাঠামো ধ্বংসের হুমকি পুনরায় দিয়েছেন ট্রাম্প। সূত্র: বিবিসি, আল জাজিরা
Go to News Site